শীর্ষ সন্ত্রাসী ‌‘ভাগিনা মুন্না’ অস্ত্রসহ গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারে দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগরীর তুরাগ থানাধীন হরিরামপুর এলাকায় অভিযান চালিয়ে পল্লবীর শীর্ষ সন্ত্রাসী সোয়েব হোসেন মুন্না ওরফে ভাগিনা মুন্নাকে (৫৩) অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করা হয়েছে।

সোমবার  ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৪-এর একটি আভিযানিক দল।

র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে পল্লবীর শীর্ষ সন্ত্রাসী ভাগিনা মুন্না অস্ত্রসহ এলাকায় প্রবেশ করেছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ প্রথমে পল্লবী থানার ইস্টার্ন হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি জানান, তার ব্যবহৃত অবৈধ অস্ত্র তুরাগ থানার হরিরামপুরে নিজ বাংলো বাড়িতে লুকিয়ে রাখা আছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি অবৈধ বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড তাজা গুলি এবং দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

র‍্যাবের এ কর্মকর্তা জানান, উদ্ধার করা অস্ত্র দিয়ে মুন্না রাজধানীর তুরাগ, মিরপুর, কাফরুল, পল্লবী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানাসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতো। এছাড়া সে ভাড়ায় অস্ত্র সরবরাহ করতো পেশাদার অপরাধীদের কাছে যা দিয়ে খুন, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হতো।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী ভাগিনা মুন্নার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টিরও বেশি মামলা রয়েছে এবং তার নামে ১৭টি গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আজ বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» কলকাতার হোটেলে আগুন: নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত, কুষ্টিয়ার ৪ জন

» হাম প্রতিরোধে টিকাই একমাত্র পথ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

» দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে কাল

» কাভার্ডভ্যান পিকআপের ধাক্কায় এক ব্যক্তি নিহত

» লুট হওয়া অস্ত্র-গুলিসহ ‘ছোট নিশান’ গ্রেপ্তার

» বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

» সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

» জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

» ছয়টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শীর্ষ সন্ত্রাসী ‌‘ভাগিনা মুন্না’ অস্ত্রসহ গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারে দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগরীর তুরাগ থানাধীন হরিরামপুর এলাকায় অভিযান চালিয়ে পল্লবীর শীর্ষ সন্ত্রাসী সোয়েব হোসেন মুন্না ওরফে ভাগিনা মুন্নাকে (৫৩) অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করা হয়েছে।

সোমবার  ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৪-এর একটি আভিযানিক দল।

র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে পল্লবীর শীর্ষ সন্ত্রাসী ভাগিনা মুন্না অস্ত্রসহ এলাকায় প্রবেশ করেছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ প্রথমে পল্লবী থানার ইস্টার্ন হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি জানান, তার ব্যবহৃত অবৈধ অস্ত্র তুরাগ থানার হরিরামপুরে নিজ বাংলো বাড়িতে লুকিয়ে রাখা আছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি অবৈধ বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড তাজা গুলি এবং দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

র‍্যাবের এ কর্মকর্তা জানান, উদ্ধার করা অস্ত্র দিয়ে মুন্না রাজধানীর তুরাগ, মিরপুর, কাফরুল, পল্লবী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানাসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতো। এছাড়া সে ভাড়ায় অস্ত্র সরবরাহ করতো পেশাদার অপরাধীদের কাছে যা দিয়ে খুন, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হতো।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী ভাগিনা মুন্নার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টিরও বেশি মামলা রয়েছে এবং তার নামে ১৭টি গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com