স্বর্ণসহ পাচারকারী আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে প্রায় ৭৭ লাখ টাকার স্বর্ণসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম ফয়সাল হাসান শিশির (২৬)। তিনি মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোশালপুর গ্রামের মুনজিল তরফদারের ছেলে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোশালপুর বাজারের ব্রিজের ওপর একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহজনকভাবে চলাফেরা করায় ফয়সাল হাসান শিশিরকে তল্লাশি করা হলে তার কাছ থেকে চারটি স্বর্ণের বার ও একটি ছোট স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়। এগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৩৫৮ দশমিক ৮৪ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৭৭ লাখ ৫২ হাজার ৪১২ টাকা।

আটক ব্যক্তিকে একটি মোবাইল ফোন ও একটি সাইকেলসহ মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ ঝিনাইদহ জেলা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিশেষ অভিযান চালিয়ে ৫৮ জন গ্রেফতার

» সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

» ১/১১ সরকারের সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

» আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই: সংসদে জামায়াত এমপি

» বৃহস্পতিবারের মধ্যে ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

» প্রধান সড়কে অটোরিকশা-ফিটনেসবিহীন গাড়ি বন্ধে শিগগিরই কার্যকর ব্যবস্থা: ডিএমপি

» ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

» মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

» গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্বর্ণসহ পাচারকারী আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে প্রায় ৭৭ লাখ টাকার স্বর্ণসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম ফয়সাল হাসান শিশির (২৬)। তিনি মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোশালপুর গ্রামের মুনজিল তরফদারের ছেলে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোশালপুর বাজারের ব্রিজের ওপর একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহজনকভাবে চলাফেরা করায় ফয়সাল হাসান শিশিরকে তল্লাশি করা হলে তার কাছ থেকে চারটি স্বর্ণের বার ও একটি ছোট স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়। এগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৩৫৮ দশমিক ৮৪ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৭৭ লাখ ৫২ হাজার ৪১২ টাকা।

আটক ব্যক্তিকে একটি মোবাইল ফোন ও একটি সাইকেলসহ মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ ঝিনাইদহ জেলা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com