ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে মো. আরিফ হোসেন (২০) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রুগুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাঞ্ছারাম বাড়ির সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ ঢাকায় তার মামার সঙ্গে একটি ফ্যাক্টরিতে কাজ করতেন। সাত-আট দিন আগে তিনি বাড়িতে আসেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পেছনে এলাকার কয়েকজন যুবক বাজি ধরে ক্রিকেট খেলছিল। এ সময় খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। আরিফ বিষয়টি মীমাংসার চেষ্টা করলে ক্ষুব্ধ হয়ে একই দিন সন্ধ্যায় স্থানীয় সাজুর চায়ের দোকানে প্রাহিম নামে এক তরুণ তাকে মারধর করে। পরে স্থানীয়রা বিষয়টি সাময়িকভাবে মিটমাট করে দেন।

কিন্তু শুক্রবার সন্ধ্যায় রুগুরামপুর গ্রামে আবারও আরিফের ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা তার বুকে বাম পাশে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই আকিল জানান, ক্রিকেট খেলা নিয়ে বিরোধের সময় তার ভাই বাধা দিলে প্রাহিম (২১) ও সাইফুলসহ কয়েকজন বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মারধর করে। শুক্রবার সন্ধ্যায় তারা আবার হামলা চালিয়ে আরিফ ছাড়াও চাচাতো ভাই উমায়ের (২১) ও ওমরকে (২২) ছুরিকাঘাত করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতি নির্বাচন : ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদে ইসি

» সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

» স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

» প্রিভেন্টিস ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

» রাজশাহীতে কমিশনার ও তিন জেলায় নতুন ডিসি নিয়োগ

» মুগ্ধসহ ১১ হত্যা : ২৬ আসামির বিরুদ্ধে চার্জ গঠন হবে কি না, আদেশ আজ

» আজ বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» কলকাতার হোটেলে আগুন: নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত, কুষ্টিয়ার ৪ জন

» হাম প্রতিরোধে টিকাই একমাত্র পথ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

» দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে কাল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে মো. আরিফ হোসেন (২০) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রুগুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাঞ্ছারাম বাড়ির সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ ঢাকায় তার মামার সঙ্গে একটি ফ্যাক্টরিতে কাজ করতেন। সাত-আট দিন আগে তিনি বাড়িতে আসেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পেছনে এলাকার কয়েকজন যুবক বাজি ধরে ক্রিকেট খেলছিল। এ সময় খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। আরিফ বিষয়টি মীমাংসার চেষ্টা করলে ক্ষুব্ধ হয়ে একই দিন সন্ধ্যায় স্থানীয় সাজুর চায়ের দোকানে প্রাহিম নামে এক তরুণ তাকে মারধর করে। পরে স্থানীয়রা বিষয়টি সাময়িকভাবে মিটমাট করে দেন।

কিন্তু শুক্রবার সন্ধ্যায় রুগুরামপুর গ্রামে আবারও আরিফের ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা তার বুকে বাম পাশে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই আকিল জানান, ক্রিকেট খেলা নিয়ে বিরোধের সময় তার ভাই বাধা দিলে প্রাহিম (২১) ও সাইফুলসহ কয়েকজন বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মারধর করে। শুক্রবার সন্ধ্যায় তারা আবার হামলা চালিয়ে আরিফ ছাড়াও চাচাতো ভাই উমায়ের (২১) ও ওমরকে (২২) ছুরিকাঘাত করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com