২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজন করবে স্পেন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ স্পেনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি রাফায়েল লুসান। পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে স্পেন।

সোমবার রাতে মাদ্রিদ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে লুসান বলেন,’স্পেন বিশ্বকাপের নেতৃত্ব দেবে এবং ফাইনাল হবে এখানেই।’\

তবে ফাইনাল ম্যাচটি কোন শহর বা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।

বিশ্বকাপের ফাইনাল ভেন্যু নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

স্প্যানিশ গণমাধ্যম দীর্ঘদিন ধরেই সংস্কারকৃত সান্তিয়াগো বের্নাবেউ স্টেডিয়ামকে ফাইনালের প্রধান ভেন্যু হিসেবে এগিয়ে রাখছে। রিয়াল মাদ্রিদের এই ঐতিহাসিক স্টেডিয়াম আধুনিকায়নের পর আন্তর্জাতিক মানের বড় আয়োজনের জন্য প্রস্তুত।

অন্যদিকে, বার্সেলোনার কাম্প নউ স্টেডিয়ামও ফাইনাল আয়োজনের দৌড়ে থাকতে পারে। দীর্ঘ সংস্কার শেষে স্টেডিয়ামটির ধারণক্ষমতা হবে প্রায় ১ লাখ ৫ হাজার, যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ। গত নভেম্বরে সীমিত দর্শক নিয়ে মাঠে ফিরলেও পুরোপুরি প্রস্তুত হলে কাম্প নউ বড় দাবিদার হয়ে উঠবে।

এর আগে মরক্কোও ফাইনাল আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল। দেশটি নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে ফাইনাল আয়োজন করতে চায়, যা ২০২৮ সালে শেষ হলে ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতা নিয়ে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম হবে।

তবে চলতি মাসে মরক্কোয় অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে বিশৃঙ্খলার কারণে দেশটির সম্ভাবনা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে ২০৩০ আসরের একটি করে ম্যাচ আয়োজন করবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। সেই আসরের ফাইনাল ভেন্যু হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম আগেই ঘোষণা করা হয়েছিল।  সূত্র: আল জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» যে কারণে ঐশ্বরিয়াকে ‘আন্টি’ ডেকেছিলেন সোনম কাপুর

» ইউটিউবে ভিডিও দেখার সময় মোবাইল ডাটা সাশ্রয়ের সহজ উপায়

» আমিরের তৃতীয় বিয়ের মাঝেই কটাক্ষের শিকার কিরণ রাও

» শুল্ক ফাঁকি দিয়ে আনা ইলেকট্রনিক্স সামগ্রীসহ গ্রেপ্তার ২

» সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান

» বিশ্বকাপে মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

» কানাডায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

» বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

» যুক্তরাষ্ট্র-ইরান চূড়ান্ত চুক্তির পথে বাধা হতে পারে যে চার গুরুত্বপূর্ণ ইস্যু

» পুলিশে রদবদল: ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজন করবে স্পেন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ স্পেনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি রাফায়েল লুসান। পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে স্পেন।

সোমবার রাতে মাদ্রিদ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে লুসান বলেন,’স্পেন বিশ্বকাপের নেতৃত্ব দেবে এবং ফাইনাল হবে এখানেই।’\

তবে ফাইনাল ম্যাচটি কোন শহর বা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।

বিশ্বকাপের ফাইনাল ভেন্যু নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

স্প্যানিশ গণমাধ্যম দীর্ঘদিন ধরেই সংস্কারকৃত সান্তিয়াগো বের্নাবেউ স্টেডিয়ামকে ফাইনালের প্রধান ভেন্যু হিসেবে এগিয়ে রাখছে। রিয়াল মাদ্রিদের এই ঐতিহাসিক স্টেডিয়াম আধুনিকায়নের পর আন্তর্জাতিক মানের বড় আয়োজনের জন্য প্রস্তুত।

অন্যদিকে, বার্সেলোনার কাম্প নউ স্টেডিয়ামও ফাইনাল আয়োজনের দৌড়ে থাকতে পারে। দীর্ঘ সংস্কার শেষে স্টেডিয়ামটির ধারণক্ষমতা হবে প্রায় ১ লাখ ৫ হাজার, যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ। গত নভেম্বরে সীমিত দর্শক নিয়ে মাঠে ফিরলেও পুরোপুরি প্রস্তুত হলে কাম্প নউ বড় দাবিদার হয়ে উঠবে।

এর আগে মরক্কোও ফাইনাল আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল। দেশটি নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে ফাইনাল আয়োজন করতে চায়, যা ২০২৮ সালে শেষ হলে ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতা নিয়ে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম হবে।

তবে চলতি মাসে মরক্কোয় অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে বিশৃঙ্খলার কারণে দেশটির সম্ভাবনা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে ২০৩০ আসরের একটি করে ম্যাচ আয়োজন করবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। সেই আসরের ফাইনাল ভেন্যু হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম আগেই ঘোষণা করা হয়েছিল।  সূত্র: আল জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com