কুরিয়ার ভ্যানে বিস্ফোরক ও অবৈধ ভারতীয় মালামালসহ ২জন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  সোনারগাঁয়ে কুরিয়ার সার্ভিসের আড়ালে ভারতীয় বিস্ফোরক ও চোরাচালান পণ্যের একটি বড় চালান আটক করেছে র‍্যাব-১১। এ ঘটনায় বিস্ফোরক ও বিভিন্ন ভোগ্যপণ্যের সঙ্গে একটি কাভার্ড ভ্যান জব্দ ও দুইজনকে আটক করা হয়েছে।

আজ ভোররাতে নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার কেওডালা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- চালক মো. আকরাম (৩৫) এবং হেলপার মোহাম্মদ গিয়াস উদ্দিন (২৫)।

র‍্যাব জানায়, কুমিল্লা সীমান্ত এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে একটি কাভার্ড ভ্যানে করে ভারতীয় চোরাচালান পণ্য পরিবহন করা হচ্ছিল। এরপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্টে ভোর আনুমানিক ৩টা ১০ মিনিটে ঢাকাগামী একটি এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান থামানোর সংকেত দেওয়া হলে চালক ও হেলপার পালানোর চেষ্টা করেন।

পরে তাৎক্ষণিকভাবে চালক মো. আকরাম এবং হেলপার মোহাম্মদ গিয়াস উদ্দিনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় কভার্ডভ্যানটি তল্লাশি করা হয়।

তল্লাশিতে বিপুল পরিমাণ ভারতীয় বিস্ফোরক ও বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, হেয়ার অয়েল, মেহেদি, কসমেটিকস, আগরবাতিসহ মোট ১৩ ধরনের পণ্য উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ৯৬ হাজার ৬৫০ পিস বিস্ফোরক ও আতশবাজি, হাজার হাজার চকলেট, কসমেটিকস ও অন্যান্য ভোগ্যপণ্য। এসব মালামালের বিপরীতে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আটককৃতরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিশেষ অভিযান চালিয়ে ৫৮ জন গ্রেফতার

» সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

» ১/১১ সরকারের সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

» আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই: সংসদে জামায়াত এমপি

» বৃহস্পতিবারের মধ্যে ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

» প্রধান সড়কে অটোরিকশা-ফিটনেসবিহীন গাড়ি বন্ধে শিগগিরই কার্যকর ব্যবস্থা: ডিএমপি

» ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

» মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

» গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কুরিয়ার ভ্যানে বিস্ফোরক ও অবৈধ ভারতীয় মালামালসহ ২জন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  সোনারগাঁয়ে কুরিয়ার সার্ভিসের আড়ালে ভারতীয় বিস্ফোরক ও চোরাচালান পণ্যের একটি বড় চালান আটক করেছে র‍্যাব-১১। এ ঘটনায় বিস্ফোরক ও বিভিন্ন ভোগ্যপণ্যের সঙ্গে একটি কাভার্ড ভ্যান জব্দ ও দুইজনকে আটক করা হয়েছে।

আজ ভোররাতে নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার কেওডালা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- চালক মো. আকরাম (৩৫) এবং হেলপার মোহাম্মদ গিয়াস উদ্দিন (২৫)।

র‍্যাব জানায়, কুমিল্লা সীমান্ত এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে একটি কাভার্ড ভ্যানে করে ভারতীয় চোরাচালান পণ্য পরিবহন করা হচ্ছিল। এরপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্টে ভোর আনুমানিক ৩টা ১০ মিনিটে ঢাকাগামী একটি এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান থামানোর সংকেত দেওয়া হলে চালক ও হেলপার পালানোর চেষ্টা করেন।

পরে তাৎক্ষণিকভাবে চালক মো. আকরাম এবং হেলপার মোহাম্মদ গিয়াস উদ্দিনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় কভার্ডভ্যানটি তল্লাশি করা হয়।

তল্লাশিতে বিপুল পরিমাণ ভারতীয় বিস্ফোরক ও বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, হেয়ার অয়েল, মেহেদি, কসমেটিকস, আগরবাতিসহ মোট ১৩ ধরনের পণ্য উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ৯৬ হাজার ৬৫০ পিস বিস্ফোরক ও আতশবাজি, হাজার হাজার চকলেট, কসমেটিকস ও অন্যান্য ভোগ্যপণ্য। এসব মালামালের বিপরীতে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আটককৃতরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com