টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান না খেললে বড় ক্ষতির মুখে পড়বে সম্প্রচারকারীরা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তান সরে গেলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে সম্প্রচারকারীরা। এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। তিনি সতর্ক করে বলেছেন, পাকিস্তানের অনুপস্থিতিতে পুরো টুর্নামেন্টই বিশৃঙ্খলার মধ্যে পড়তে পারে।

বাংলাদেশ নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানায়। এরপর আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেয়। এই ঘটনার পর পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার বা সোমবারের মধ্যে ঘোষণা করা হতে পারে।

বাসিত আলী ইউটিউব শোতে বলেন,’পাকিস্তান যদি বিশ্বকাপে না খেলে, সম্প্রচারকারীরা রাস্তায় বসবে, দেউলিয়া হয়ে যাবে। পাকিস্তান সরে গেলে কে তাদের জায়গায় খেলবে? ভারত যদি বিকল্প কোনো দলের বিপক্ষে খেলে, তাহলে কি সেই ম্যাচ ভারত-পাকিস্তান ম্যাচের মতো দর্শক আকর্ষণ করবে?’

তিনি আরও বলেন, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বিপুল দর্শক ও আয়। সেই ম্যাচ না হলে সম্প্রচারকারীরা বড় লোকসানের মুখে পড়বে।

অন্যদিকে, বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানকে কঠোর শাস্তির হুমকি দিয়েছে আইসিসি। সূত্রের খবর, এমন পরিস্থিতিতে পিসিবি বড় ধরনের আর্থিক ক্ষতি ও নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে, যা আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের অবস্থানকে প্রভাবিত করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

» এফ-৩৫ কিংবা বোয়িং ৭৩৭, পাখির সামনে সবাই অসহায়

» অবৈধ সংযোগে ব্যাটারি রিকশা-ইবাইক চার্জ দেওয়ায় বিদ্যুতের বড় অংশ ব্যয় হচ্ছে : জ্বালানিমন্ত্রী

» ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

» ‘বিনিয়োগ বাড়াতে ২৫ মার্কিন কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে সরকার’

» দলীয় সকল পদ থেকে পদত্যাগ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

» ট্রাইব্যুনালে কাদেরসহ ৭ জনের পক্ষে যুক্তি উপস্থাপন চলছে

» পাঁচ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত জারি

» প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

» আজ বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান না খেললে বড় ক্ষতির মুখে পড়বে সম্প্রচারকারীরা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তান সরে গেলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে সম্প্রচারকারীরা। এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। তিনি সতর্ক করে বলেছেন, পাকিস্তানের অনুপস্থিতিতে পুরো টুর্নামেন্টই বিশৃঙ্খলার মধ্যে পড়তে পারে।

বাংলাদেশ নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানায়। এরপর আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেয়। এই ঘটনার পর পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার বা সোমবারের মধ্যে ঘোষণা করা হতে পারে।

বাসিত আলী ইউটিউব শোতে বলেন,’পাকিস্তান যদি বিশ্বকাপে না খেলে, সম্প্রচারকারীরা রাস্তায় বসবে, দেউলিয়া হয়ে যাবে। পাকিস্তান সরে গেলে কে তাদের জায়গায় খেলবে? ভারত যদি বিকল্প কোনো দলের বিপক্ষে খেলে, তাহলে কি সেই ম্যাচ ভারত-পাকিস্তান ম্যাচের মতো দর্শক আকর্ষণ করবে?’

তিনি আরও বলেন, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বিপুল দর্শক ও আয়। সেই ম্যাচ না হলে সম্প্রচারকারীরা বড় লোকসানের মুখে পড়বে।

অন্যদিকে, বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানকে কঠোর শাস্তির হুমকি দিয়েছে আইসিসি। সূত্রের খবর, এমন পরিস্থিতিতে পিসিবি বড় ধরনের আর্থিক ক্ষতি ও নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে, যা আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের অবস্থানকে প্রভাবিত করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com