গ্রিসে বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ জনের মৃত্যু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গ্রিসের ত্রিকালা শহরের কাছে একটি বিস্কুট কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। গ্রিসের একাধিক স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সোমবার ভোররাতে ‘ভিওলান্তা’ নামের ওই বিস্কুট কারখানায় হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় কারখানায় রাতের শিফটে কর্মরত শ্রমিকরা ভেতরে অবস্থান করছিলেন।

প্রথমে চারজন কর্মীর মরদেহ উদ্ধার করা হলেও পরে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের মরদেহ পাওয়া যায়। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচজনে।

মৃতরা সবাই কারখানার কর্মী এবং অধিকাংশই নারী।

এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন দমকল কর্মী রয়েছেন। আহতদের ত্রিকালার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

গ্রিক ফায়ার সার্ভিসের বরাতে পত্রিকাগুলো জানায়, আগুন নেভাতে দীর্ঘ সময় লাগে এবং উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে হয়। বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে গ্যাস লিক বা যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর গ্রিসজুড়ে শোকের ছায়া দেখা দিয়েছে। সরকার হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং কারখানার নিরাপত্তাব্যবস্থা নিয়ে তদন্ত শুরু হয়েছে। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নারী হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

» বড়াইগ্রাম-গুরুদাসপুর পরিবর্তনে জামায়াতের ইশতেহার ঘোষনা

» নগদের ক্যাম্পেইনের মেগা পুরস্কার রয়েল এনফিল্ড জিতলেন কুমিল্লার নোমান

» বসুন্ধরা টিস্যুর পারফরমার’স মিট অনুষ্ঠিত

» সব ধর্মের মানুষের ঐক্যেই গড়তে চাই বৈষম্যহীন বাংলাদেশ’ — অধ্যক্ষ আব্দুল আলীম

» ফেব্রুয়ারিতে স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং

» ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

» আমিরাতে লটারিতে সাড়ে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী

» পিস্তল-বিপুল দেশীয় অস্ত্র জব্দ, যুবক আটক

» জামায়াত ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে: সাদিক কায়েম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গ্রিসে বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ জনের মৃত্যু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গ্রিসের ত্রিকালা শহরের কাছে একটি বিস্কুট কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। গ্রিসের একাধিক স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সোমবার ভোররাতে ‘ভিওলান্তা’ নামের ওই বিস্কুট কারখানায় হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় কারখানায় রাতের শিফটে কর্মরত শ্রমিকরা ভেতরে অবস্থান করছিলেন।

প্রথমে চারজন কর্মীর মরদেহ উদ্ধার করা হলেও পরে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের মরদেহ পাওয়া যায়। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচজনে।

মৃতরা সবাই কারখানার কর্মী এবং অধিকাংশই নারী।

এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন দমকল কর্মী রয়েছেন। আহতদের ত্রিকালার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

গ্রিক ফায়ার সার্ভিসের বরাতে পত্রিকাগুলো জানায়, আগুন নেভাতে দীর্ঘ সময় লাগে এবং উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে হয়। বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে গ্যাস লিক বা যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর গ্রিসজুড়ে শোকের ছায়া দেখা দিয়েছে। সরকার হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং কারখানার নিরাপত্তাব্যবস্থা নিয়ে তদন্ত শুরু হয়েছে। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com