নতুন ওয়েব ফিল্মে অপু বিশ্বাস

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতি ভেঙে বড় পর্দায় ফিরেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত এই নায়িকা। এরই মধ্যে এলো নতুন খবর; নতুন ওয়েব ফিল্ম ‘শিকার’-এ অভিনয় করতে যাচ্ছেন ঢালিউড কুইন। ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।

ইতোমধ্যে এই ওয়েব ফিল্মটির প্রি-প্রোডাকশনের কাজ শেষ হয়েছে। খুব শিগগিরই শুরু হবে শুটিং। এক বিজ্ঞপ্তিতে পরিচালক জানান, অপু বিশ্বাসকে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি ভিন্নধর্মী গল্পে কাজ করতে নেমেছি আমরা।

জানা গেছে, ‘শিকার’-এর শুটিং হবে নেপালে। আগামী মার্চ মাসে পুরো টিম নিয়ে সেখানে যাবেন নির্মাতা রোমান। নেপালেই সিনেমার বড় অংশের দৃশ্যধারণ করা হবে।

এদিকে নির্মাতা সম্পর্কে অপু বিশ্বাস বলেন, কামরুজ্জামান রোমান খুবই মেধাবী একজন নির্মাতা। গল্প ও নির্মাণ- দুটো দিকেই তিনি অনেক যত্ন নেন। গল্প যেমন আলাদা, পরিচালনাতেও তার দক্ষতা স্পষ্ট। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।

এই সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন অভিনেতা পলাশ। আরও বিভিন্ন চরিত্রে দেখা যাবে রাশেদ মামুন অপু, বড়দা মিঠুসহ আরও অনেককে। রেজা ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে ‘শিকার’।

এদিকে অপু বিশ্বাস এখন আরও দুটি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ এবং কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’। এই দুটি সিনেমার শুটিং চলছে। সূএ:   ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাটহাজারীতে অনুশীলনকালে দুই সেনাসদস্য নিহত: আইএসপিআর

» বিদেশে মব করে গণতন্ত্রকামীদের ওপর হামলা সমর্থন করে না সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

» জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: মঈন খান

» নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে মন্তব্য প্রত্যাহার করলেন রাশেদ খাঁন

» ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান

» বিবাহিত নারীদের যে ৬ কাজে সতর্ক করেছেন নবীজি

» রাজধানীতে শপিং মলে আগুন, ঘণ্টাখানেক পর নিয়ন্ত্রণে

» দুদকের অনুসন্ধান রাজনৈতিক হয়রানির অংশ : আসিফ মাহমুদ

» পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নতুন ওয়েব ফিল্মে অপু বিশ্বাস

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতি ভেঙে বড় পর্দায় ফিরেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত এই নায়িকা। এরই মধ্যে এলো নতুন খবর; নতুন ওয়েব ফিল্ম ‘শিকার’-এ অভিনয় করতে যাচ্ছেন ঢালিউড কুইন। ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।

ইতোমধ্যে এই ওয়েব ফিল্মটির প্রি-প্রোডাকশনের কাজ শেষ হয়েছে। খুব শিগগিরই শুরু হবে শুটিং। এক বিজ্ঞপ্তিতে পরিচালক জানান, অপু বিশ্বাসকে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি ভিন্নধর্মী গল্পে কাজ করতে নেমেছি আমরা।

জানা গেছে, ‘শিকার’-এর শুটিং হবে নেপালে। আগামী মার্চ মাসে পুরো টিম নিয়ে সেখানে যাবেন নির্মাতা রোমান। নেপালেই সিনেমার বড় অংশের দৃশ্যধারণ করা হবে।

এদিকে নির্মাতা সম্পর্কে অপু বিশ্বাস বলেন, কামরুজ্জামান রোমান খুবই মেধাবী একজন নির্মাতা। গল্প ও নির্মাণ- দুটো দিকেই তিনি অনেক যত্ন নেন। গল্প যেমন আলাদা, পরিচালনাতেও তার দক্ষতা স্পষ্ট। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।

এই সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন অভিনেতা পলাশ। আরও বিভিন্ন চরিত্রে দেখা যাবে রাশেদ মামুন অপু, বড়দা মিঠুসহ আরও অনেককে। রেজা ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে ‘শিকার’।

এদিকে অপু বিশ্বাস এখন আরও দুটি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ এবং কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’। এই দুটি সিনেমার শুটিং চলছে। সূএ:   ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com