বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল!

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :দক্ষিণী সুপারস্টার ধানুশ এবং বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেমের গুঞ্জন নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা হয়েছে। দীর্ঘদিনের সেই চুপিচুপি প্রেম এবার পরিণয়ে রূপ নিতে যাচ্ছে বলে খবর চাউর হয়েছে। সব ঠিক থাকলে আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা যুগল।ভারতীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় জোরালো গুঞ্জন, আগামী ২৬ ফেব্রুয়ারি চার হাত এক হতে চলেছে। বিয়ের আসর হিসেবে বেছে নেওয়া হয়েছে রাজস্থানের রাজকীয় শহর উদয়পুরকে। সেখানকার একটি বিলাসবহুল প্রাসাদেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে।

তবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের চেয়ে ব্যক্তিগত পরিসরকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই জুটি। সেখানে শুধুমাত্র দুই পরিবারের সদস্য এবং অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। সম্পর্ক নিয়ে ধানুশ কিংবা ম্রুণাল কারও পক্ষ থেকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বরাবরই তারা একে অপরের ভালো বন্ধু হিসেবে পরিচয় দিয়ে এসেছেন। তবে সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে তাদের একত্রে উপস্থিতি এবং সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি বিশেষ উষ্ণতা ভক্তদের মনে সন্দেহ পাকাপোক্ত করেছে। নেটিজেনদের একাংশ মনে করছেন, মৌনতার আড়ালে বড় কোনো চমকের প্রস্তুতি নিচ্ছেন তারা।

ধানুশের এটি দ্বিতীয় বিয়ে হতে যাচ্ছে। এর আগে সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে তার দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। ধানুশ ের দুই পুত্রও রয়েছে। অন্যদিকে, ক্যারিয়ারের সুবর্ণ সময়ে থাকা ম্রুণাল ঠাকুরের সঙ্গে ধানুশ ের বয়সের পার্থক্য বিস্তর। সব বাধা পেরিয়ে অভিনেত্রী কি সত্যিই দুই সন্তানের জনকের সঙ্গে ঘর বাঁধছেন? সেই প্রশ্নের উত্তর এখন সময়ের ওপর নির্ভরশীল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» টিকে থাকার লড়াইয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে: ছাত্রশিবির সভাপতি

» বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নেপালের পাশে থাকার আশ্বাস

» সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা জাগ্রত আছে: হাসনাত আবদুল্লাহ

» শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

» বড়াইগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

» গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই” একই প্ল্যাটফর্মে মিলবে সেরা সব এআই মডেল ব্যবহারের সুবিধা

» স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

» জামালপুরে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন ও চার লক্ষ টাকা অর্থদন্ড 

» ইসলামপুরে তরুণ তরুণীদের নিয়ে ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা

» জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটো রিকশা চালকের মৃত্যু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল!

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :দক্ষিণী সুপারস্টার ধানুশ এবং বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেমের গুঞ্জন নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা হয়েছে। দীর্ঘদিনের সেই চুপিচুপি প্রেম এবার পরিণয়ে রূপ নিতে যাচ্ছে বলে খবর চাউর হয়েছে। সব ঠিক থাকলে আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা যুগল।ভারতীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় জোরালো গুঞ্জন, আগামী ২৬ ফেব্রুয়ারি চার হাত এক হতে চলেছে। বিয়ের আসর হিসেবে বেছে নেওয়া হয়েছে রাজস্থানের রাজকীয় শহর উদয়পুরকে। সেখানকার একটি বিলাসবহুল প্রাসাদেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে।

তবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের চেয়ে ব্যক্তিগত পরিসরকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই জুটি। সেখানে শুধুমাত্র দুই পরিবারের সদস্য এবং অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। সম্পর্ক নিয়ে ধানুশ কিংবা ম্রুণাল কারও পক্ষ থেকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বরাবরই তারা একে অপরের ভালো বন্ধু হিসেবে পরিচয় দিয়ে এসেছেন। তবে সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে তাদের একত্রে উপস্থিতি এবং সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি বিশেষ উষ্ণতা ভক্তদের মনে সন্দেহ পাকাপোক্ত করেছে। নেটিজেনদের একাংশ মনে করছেন, মৌনতার আড়ালে বড় কোনো চমকের প্রস্তুতি নিচ্ছেন তারা।

ধানুশের এটি দ্বিতীয় বিয়ে হতে যাচ্ছে। এর আগে সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে তার দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। ধানুশ ের দুই পুত্রও রয়েছে। অন্যদিকে, ক্যারিয়ারের সুবর্ণ সময়ে থাকা ম্রুণাল ঠাকুরের সঙ্গে ধানুশ ের বয়সের পার্থক্য বিস্তর। সব বাধা পেরিয়ে অভিনেত্রী কি সত্যিই দুই সন্তানের জনকের সঙ্গে ঘর বাঁধছেন? সেই প্রশ্নের উত্তর এখন সময়ের ওপর নির্ভরশীল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com