‘ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক নেই’

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, পারিশ্রমিক এবং ইন্ডাস্ট্রির নিয়ে কথা বলছেন। জানিয়েছেন, নিজের কাজের মানের সঙ্গে আপস করতে তিনি যেমন রাজি নন, ঠিক তেমনি কম পারিশ্রমিকে অভিনয় করতে চান না।মিমি বলেন, ‘আমি আসলে এখন আগের চেয়ে অনেক বেশি ডিপ্লোম্যাটিক হয়ে গেছি সত্যি, কিন্তু মুখের ওপর সত্যি কথা বলার অভ্যাসটা এখনও বদলায়নি। অনেকেই আমাকে কাজে ডাকেন না কারণ আমি আমার পারিশ্রমিকের ক্ষেত্রে কোনো দরদাম করি না। আমি আমার কাজের ক্ষেত্রে শতভাগ নিবেদন দিই, তাই পারিশ্রমিকের বেলায় কেন আপস করব?’

ক্যারিয়ারের শুরুতে ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রে অভিনয় করে হইচই ফেলে দিয়েছিলেন মিমি। এরপর আর কেন সেভাবে তাকে পাওয়া গেল না। এমন প্রশ্নে মিমি অত্যন্ত আবেগী হয়ে পড়েন।

তিনি বলেন, ‘পুপে চরিত্রটি ছিল ঋতু দার মনের সৃষ্টি। সেই ম্যাজিক অন্য কারও পক্ষে ঘটানো সম্ভব নয়। তবে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি যে ক্যারিয়ারের শুরুতেই ওরকম একটি আইকনিক চরিত্রে অভিনয় করতে পেরেছিলাম।’

তার কথায়, ‘আমি এটা মেনেই নিয়েছি যে ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক, বাবা বা বড় ভাই নেই যাদের প্রযোজনা সংস্থা আছে। তাই আমার কথা মাথায় রেখে আলাদা করে কেউ গল্প লিখবেন না। আমাকে যে অফারগুলো দেওয়া হয়, সেখান থেকেই আমি বেছে কাজ করি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

» ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা গ্রেফতার

» আজ সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» চুমু কাণ্ডে কাজল ‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

» রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

» বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জন আটক

» রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

» ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

» শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক নেই’

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, পারিশ্রমিক এবং ইন্ডাস্ট্রির নিয়ে কথা বলছেন। জানিয়েছেন, নিজের কাজের মানের সঙ্গে আপস করতে তিনি যেমন রাজি নন, ঠিক তেমনি কম পারিশ্রমিকে অভিনয় করতে চান না।মিমি বলেন, ‘আমি আসলে এখন আগের চেয়ে অনেক বেশি ডিপ্লোম্যাটিক হয়ে গেছি সত্যি, কিন্তু মুখের ওপর সত্যি কথা বলার অভ্যাসটা এখনও বদলায়নি। অনেকেই আমাকে কাজে ডাকেন না কারণ আমি আমার পারিশ্রমিকের ক্ষেত্রে কোনো দরদাম করি না। আমি আমার কাজের ক্ষেত্রে শতভাগ নিবেদন দিই, তাই পারিশ্রমিকের বেলায় কেন আপস করব?’

ক্যারিয়ারের শুরুতে ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রে অভিনয় করে হইচই ফেলে দিয়েছিলেন মিমি। এরপর আর কেন সেভাবে তাকে পাওয়া গেল না। এমন প্রশ্নে মিমি অত্যন্ত আবেগী হয়ে পড়েন।

তিনি বলেন, ‘পুপে চরিত্রটি ছিল ঋতু দার মনের সৃষ্টি। সেই ম্যাজিক অন্য কারও পক্ষে ঘটানো সম্ভব নয়। তবে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি যে ক্যারিয়ারের শুরুতেই ওরকম একটি আইকনিক চরিত্রে অভিনয় করতে পেরেছিলাম।’

তার কথায়, ‘আমি এটা মেনেই নিয়েছি যে ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক, বাবা বা বড় ভাই নেই যাদের প্রযোজনা সংস্থা আছে। তাই আমার কথা মাথায় রেখে আলাদা করে কেউ গল্প লিখবেন না। আমাকে যে অফারগুলো দেওয়া হয়, সেখান থেকেই আমি বেছে কাজ করি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com