কানাডায় শিক্ষার্থীদের বাংলা ভাষা শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  কানাডার প্রবাসে বেড়ে উঠা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বাংলা ভাষা শেখা ও লেখাসহ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বাংলা শিক্ষার মানোন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি’র বাংলা স্কুলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলা ভাষা শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতিক ধারা অব্যাহত রাখতে সাংস্কৃতিক বিভিন্ন বিষয় এবং শিক্ষার সাথে আনন্দদায়ক কার্যকলাপ দ্রুত অন্তর্ভুক্ত করার জন্য অভিভাবকগণ কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

আলোচনায় জটিল ঐতিহাসিক বা সাংস্কৃতিক বিষয়বস্তু বোঝানোর সুবিধার্থে প্রয়োজনে বাংলা ও ইংরেজি উভয় ভাষা ব্যবহারের প্রস্তাবও গৃহীত হয়। স্কুলের জন্য ল্যাপটপ ও প্রোজেক্টরের মতো জরুরি প্রযুক্তির প্রয়োজনীয়তাও আলোচনায় উঠে আসে।

বক্তারা বলেন, আমাদের কোমলমতি শিশুরাই আগামী দিনে কানাডায় আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যতবেশি আমাদের দেশীয় ভাষা ও সংস্কৃতির সাথে যুক্ত হবে ততটাই আমাদের লাল সবুজের পতাকা বিদেশের মাটিতে সমুন্নত থাকবে।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারি (বিসিএসি)-র সভাপতি ইকবাল রহমান, সংগঠনের শিক্ষা সম্পাদক ড. দেলোয়ার হোসেন, ক্যালগারি বাংলা স্কুলের প্রধান শিক্ষক মো. আসজাদ হোসেন এবং সহ-প্রধান শিক্ষক মোহাম্মদ রায়হান। অভিভাবকদের পক্ষে আলোচনায় অংশ নেন সোহেল মাহবুবুল করিম, মো. জহিরুল ইসলাম, আলমগীর হোসেন, জাভেদ ইকবাল, ওমর শামস, মো. বাহারুল আলম জুয়েল, মো. আলী আজম, নাজমুন গফুর সুবর্ণা এবং সুলতানুল আলম তাইপুরসহ আরও অনেকে।

সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি : জামায়াত আমির

» পুলিশ সদস্যদের জীবনে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে: আইজিপি

» রোজায় সবজির বাজারে স্বস্তি, লেবু-শসা নেমেছে অর্ধেকে

» শনিবার যেসব এলাকায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

» ‘ঘরের মধ্যে অদ্ভুত জাদু অনুভব করেছিলাম’

» হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি

» ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

» ত্বকীর হত্যার ১৩ বছর: এখনও জমা পড়েনি চার্জশিট, বিচারহীনতায় ক্ষুব্ধ পরিবার

» রমজানের তৃতীয় জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

» ইউটিউব বিজ্ঞাপনে বিরক্ত? জেনে নিন এড়ানোর কার্যকর উপায়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কানাডায় শিক্ষার্থীদের বাংলা ভাষা শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  কানাডার প্রবাসে বেড়ে উঠা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বাংলা ভাষা শেখা ও লেখাসহ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বাংলা শিক্ষার মানোন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি’র বাংলা স্কুলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলা ভাষা শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতিক ধারা অব্যাহত রাখতে সাংস্কৃতিক বিভিন্ন বিষয় এবং শিক্ষার সাথে আনন্দদায়ক কার্যকলাপ দ্রুত অন্তর্ভুক্ত করার জন্য অভিভাবকগণ কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

আলোচনায় জটিল ঐতিহাসিক বা সাংস্কৃতিক বিষয়বস্তু বোঝানোর সুবিধার্থে প্রয়োজনে বাংলা ও ইংরেজি উভয় ভাষা ব্যবহারের প্রস্তাবও গৃহীত হয়। স্কুলের জন্য ল্যাপটপ ও প্রোজেক্টরের মতো জরুরি প্রযুক্তির প্রয়োজনীয়তাও আলোচনায় উঠে আসে।

বক্তারা বলেন, আমাদের কোমলমতি শিশুরাই আগামী দিনে কানাডায় আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যতবেশি আমাদের দেশীয় ভাষা ও সংস্কৃতির সাথে যুক্ত হবে ততটাই আমাদের লাল সবুজের পতাকা বিদেশের মাটিতে সমুন্নত থাকবে।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারি (বিসিএসি)-র সভাপতি ইকবাল রহমান, সংগঠনের শিক্ষা সম্পাদক ড. দেলোয়ার হোসেন, ক্যালগারি বাংলা স্কুলের প্রধান শিক্ষক মো. আসজাদ হোসেন এবং সহ-প্রধান শিক্ষক মোহাম্মদ রায়হান। অভিভাবকদের পক্ষে আলোচনায় অংশ নেন সোহেল মাহবুবুল করিম, মো. জহিরুল ইসলাম, আলমগীর হোসেন, জাভেদ ইকবাল, ওমর শামস, মো. বাহারুল আলম জুয়েল, মো. আলী আজম, নাজমুন গফুর সুবর্ণা এবং সুলতানুল আলম তাইপুরসহ আরও অনেকে।

সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com