অভিজ্ঞদের নিয়ে নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বড় ধরনের পরিবর্তন এনে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। অভিজ্ঞতা ও ভারসাম্যের দিকে জোর দিয়ে দলে ফিরিয়েছেন একাধিক পরিচিত মুখ।

দলে ফিরেছেন রুলফ ফন ডার মেরওয়া, বাস ডে লেডে, কলিন আকারম্যান, লোগান ফন বিক ও টিম ফন ডার গুগটেনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। পাশাপাশি আবার সুযোগ পেয়েছেন মাইকেল লেভিট ও জ্যাক লায়ন-কাশেয়।

৪১ বছর বয়সী স্পিন অলরাউন্ডার রুলফ ফন ডার মেরওয়া, পেস অলরাউন্ডার বাস ডে লেডে, টপ অর্ডার ব্যাটসম্যান মাইকেল লেভিট ও স্পিন অলরাউন্ডার লায়ন-কাশেয়। এই চারজন সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন গত জুলাইয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপ অঞ্চলের ফাইনালে।

৩৪ বছর বয়সী স্পিন অলরাউন্ডার কলিন আকারম্যান ও পেসার টিম ফন ডার গুগটেন সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের নভেম্বরে। অন্যদিকে ৩৫ বছর বয়সী পেসার লোগান ফন বিকের শেষ ম্যাচ ছিল ২০২৪ সালের জুলাইয়ে।

গত আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে খেলা সর্বশেষ টি–টোয়েন্টি সিরিজের দল থেকে বিশ্বকাপ স্কোয়াডে নেই ৯ জন ক্রিকেটার। বাদ পড়েছেন ভিক্রামজিৎ সিং, আনিল নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সিদ্রিক দি লাঙ্গা, শারিজ আহমাদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল ও সেবাস্তিয়ান ব্র্যাট।

আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নেদারল্যান্ডস। ‘এ’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও ভারত।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোস, মাক্স ও’ডাউড, সাকিব জুলফিকার, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, পল ফন মিকেরেন, ফ্রেড ক্লাসেন, কলিন আকারম্যান, বাস ডে লেডে, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-কাশেয়, লোগান ফন বিক, রুলফ ফন ডার মেরওয়া, টিম ফন ডার গুগটেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‎গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০০ জন গ্রেফতার

» নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী

» ঝোপে মিললো বিদেশি ওয়ান শুটারগান

» পিরিয়ডের সময় যে কারণে টমেটো খাবেন

» মার্কিনিদের জন্য বেদনাদায়ক করতে যুদ্ধ আরও দীর্ঘায়িত করতে চায় ইরান

» মৃগী রোগ নিয়ে কিছু কথা

» মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

» বাস চাপায় লেগুনার ৪ যাত্রী নিহত, আহত ৫

» নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত

» ট্রাকচালক হোসেন হত্যা : হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১ সেপ্টেম্বর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অভিজ্ঞদের নিয়ে নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বড় ধরনের পরিবর্তন এনে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। অভিজ্ঞতা ও ভারসাম্যের দিকে জোর দিয়ে দলে ফিরিয়েছেন একাধিক পরিচিত মুখ।

দলে ফিরেছেন রুলফ ফন ডার মেরওয়া, বাস ডে লেডে, কলিন আকারম্যান, লোগান ফন বিক ও টিম ফন ডার গুগটেনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। পাশাপাশি আবার সুযোগ পেয়েছেন মাইকেল লেভিট ও জ্যাক লায়ন-কাশেয়।

৪১ বছর বয়সী স্পিন অলরাউন্ডার রুলফ ফন ডার মেরওয়া, পেস অলরাউন্ডার বাস ডে লেডে, টপ অর্ডার ব্যাটসম্যান মাইকেল লেভিট ও স্পিন অলরাউন্ডার লায়ন-কাশেয়। এই চারজন সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন গত জুলাইয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপ অঞ্চলের ফাইনালে।

৩৪ বছর বয়সী স্পিন অলরাউন্ডার কলিন আকারম্যান ও পেসার টিম ফন ডার গুগটেন সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের নভেম্বরে। অন্যদিকে ৩৫ বছর বয়সী পেসার লোগান ফন বিকের শেষ ম্যাচ ছিল ২০২৪ সালের জুলাইয়ে।

গত আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে খেলা সর্বশেষ টি–টোয়েন্টি সিরিজের দল থেকে বিশ্বকাপ স্কোয়াডে নেই ৯ জন ক্রিকেটার। বাদ পড়েছেন ভিক্রামজিৎ সিং, আনিল নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সিদ্রিক দি লাঙ্গা, শারিজ আহমাদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল ও সেবাস্তিয়ান ব্র্যাট।

আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নেদারল্যান্ডস। ‘এ’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও ভারত।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোস, মাক্স ও’ডাউড, সাকিব জুলফিকার, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, পল ফন মিকেরেন, ফ্রেড ক্লাসেন, কলিন আকারম্যান, বাস ডে লেডে, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-কাশেয়, লোগান ফন বিক, রুলফ ফন ডার মেরওয়া, টিম ফন ডার গুগটেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com