কোনো চক্রান্তে পা দেবে না বিএনপি: মির্জা আব্বাস

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই সন্ত্রাসের মাধ্যমে নির্বাচন বানচালের চক্রান্ত করছে। কারণ তারা নির্বাচনের জন্য প্রস্তুত নয়। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি কোনো চক্রান্তে পা দেবে না।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কোরআন, দোয়া ও শোক সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি দেশের সব মানুষ কৃতজ্ঞ। আজ যে কথা বলার সুযোগ, নির্বাচন করার সুযোগ পাওয়া যাচ্ছে, তা তার ত্যাগের ফল। তিনি নিজের জীবনের বিনিময়ে দেশ ও গণতন্ত্রকে রক্ষা করেছেন।

বারডেম কর্মকর্তা-কর্মচারী ঐক্যপরিষদের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি কিছু বললেই তা বিকৃতভাবে প্রচার করা হয়। বাংলাদেশ ব্যাংকে যাওয়ার ক্ষেত্রে ১১টি কার্ড নিয়ে নিয়ম মেনেই গিয়েছি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন শুধু আমার এলাকাতেই নির্বাচন হচ্ছে। তিনি নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে বলেন, শুধু লাইক বা শেয়ার নয়, যুক্তিসংগতভাবে লিখে জবাব দিতে হবে।

একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল অর্থ ব্যয় করছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, তাদের লক্ষ্য তাকে রাজনৈতিকভাবে ব্যর্থ করা।

ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত ১২ দলীয় জোটের প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, তিনি একজন অপরিপক্ক ব্যক্তি। এমন একজন সংসদে গেলে কী হবে, তা আল্লাহই ভালো জানেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত রাফির মৃত্যু

» মস্কোর আকাশে ৬০ ড্রোন ভূপাতিত, ইউক্রেনে রুশ হামলায় নিহত ৫

» ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, সরাসরি দেখবেন দর্শকরা!

» রাজধানীতে কাল বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

» ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

» হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তুহিন ফের গ্রেফতার

» ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫

» ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ-মালয়েশিয়া

» ইনুর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৩০ জুন

» প্রতিরক্ষা সহযোগিতায় রোডম্যাপ, হালাল–ডিজিটাল অর্থনীতিতে নতুন চুক্তি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কোনো চক্রান্তে পা দেবে না বিএনপি: মির্জা আব্বাস

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই সন্ত্রাসের মাধ্যমে নির্বাচন বানচালের চক্রান্ত করছে। কারণ তারা নির্বাচনের জন্য প্রস্তুত নয়। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি কোনো চক্রান্তে পা দেবে না।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কোরআন, দোয়া ও শোক সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি দেশের সব মানুষ কৃতজ্ঞ। আজ যে কথা বলার সুযোগ, নির্বাচন করার সুযোগ পাওয়া যাচ্ছে, তা তার ত্যাগের ফল। তিনি নিজের জীবনের বিনিময়ে দেশ ও গণতন্ত্রকে রক্ষা করেছেন।

বারডেম কর্মকর্তা-কর্মচারী ঐক্যপরিষদের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি কিছু বললেই তা বিকৃতভাবে প্রচার করা হয়। বাংলাদেশ ব্যাংকে যাওয়ার ক্ষেত্রে ১১টি কার্ড নিয়ে নিয়ম মেনেই গিয়েছি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন শুধু আমার এলাকাতেই নির্বাচন হচ্ছে। তিনি নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে বলেন, শুধু লাইক বা শেয়ার নয়, যুক্তিসংগতভাবে লিখে জবাব দিতে হবে।

একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল অর্থ ব্যয় করছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, তাদের লক্ষ্য তাকে রাজনৈতিকভাবে ব্যর্থ করা।

ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত ১২ দলীয় জোটের প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, তিনি একজন অপরিপক্ক ব্যক্তি। এমন একজন সংসদে গেলে কী হবে, তা আল্লাহই ভালো জানেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com