মস্কোর আকাশে ৬০ ড্রোন ভূপাতিত, ইউক্রেনে রুশ হামলায় নিহত ৫

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইউক্রেনের ড্রোন হামলার মুখে প্রায় ৬০টি ড্রোন ভূপাতিত করার পর রাশিয়ার রাজধানী মস্কোর চারটি বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছিল। তবে কয়েক ঘণ্টা পর বিমানবন্দরগুলোতে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোরে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানান, শহরের দিকে ধেয়ে আসা মোট ৫৯টি ড্রোন ধ্বংস করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এসব ড্রোন ইউক্রেন থেকে ছোড়া হয়েছিল কি না, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

রাশিয়ার বিমান পরিবহন তদারকি সংস্থা জানায়, মস্কোর প্রধান চার বিমানবন্দর—শেরেমেতিয়েভো, দোমোদেদোভো, ভনুকোভো ও রাজধানীর কাছে অবস্থিত ঝুকভস্কিতে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল। স্থানীয় সময় ভোর ৫টা ৩৯ মিনিটে বিমানবন্দরগুলোতে কার্যক্রম পুনরায় শুরু হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাতভর রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মোট ৩০১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে ইউক্রেনের রাশিয়া-নিয়ন্ত্রিত এলাকাগুলোও রয়েছে।

সাম্প্রতিক এই হামলার কয়েক দিন আগেই ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছিল মস্কোর একমাত্র তেল শোধনাগার। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর রাজধানী মস্কোতে এটি অন্যতম বড় আকাশ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে, ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রুশ ড্রোন হামলায় একটি বেসামরিক বাণিজ্যিক জাহাজে আঘাত হানলে এক মিসরীয় নাবিক নিহত হন।

এ ছাড়া ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় ১৩ বছর বয়সী এক কিশোর, তার বাবা ও দাদি নিহত হয়েছেন। এ ঘটনায় কিশোরটির মা ও দুই ভাইবোন আহত হয়েছেন বলে জানিয়েছে আঞ্চলিক প্রসিকিউটর কার্যালয়।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া শহরে পৃথক এক ড্রোন হামলায় এক নারী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর ইভান ফেদোরভ।

এদিকে, রবিবার সন্ধ্যায় ইউক্রেনের ওডেসা অঞ্চলে রাশিয়ার ছোড়া একটি ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও তিনজন আহত হন। আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার জানান, ক্ষেপণাস্ত্রটি একটি কৃষি স্থাপনায় আঘাত হানলে সেখানে থাকা যানবাহন ও জ্বালানি সংরক্ষণ ট্যাংকে আগুন ধরে যায়।

সূত্র : রয়টার্স

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বেরোবিতে প্রভোস্ট বডির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

» নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কা, ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

» অণুকাব্য

» শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

» আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান

» তাশাহুদের সময় এই ৭ ভুল করছেন না তো?

» উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী

» চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত রাফির মৃত্যু

» মস্কোর আকাশে ৬০ ড্রোন ভূপাতিত, ইউক্রেনে রুশ হামলায় নিহত ৫

» ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, সরাসরি দেখবেন দর্শকরা!

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মস্কোর আকাশে ৬০ ড্রোন ভূপাতিত, ইউক্রেনে রুশ হামলায় নিহত ৫

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইউক্রেনের ড্রোন হামলার মুখে প্রায় ৬০টি ড্রোন ভূপাতিত করার পর রাশিয়ার রাজধানী মস্কোর চারটি বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছিল। তবে কয়েক ঘণ্টা পর বিমানবন্দরগুলোতে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোরে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানান, শহরের দিকে ধেয়ে আসা মোট ৫৯টি ড্রোন ধ্বংস করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এসব ড্রোন ইউক্রেন থেকে ছোড়া হয়েছিল কি না, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

রাশিয়ার বিমান পরিবহন তদারকি সংস্থা জানায়, মস্কোর প্রধান চার বিমানবন্দর—শেরেমেতিয়েভো, দোমোদেদোভো, ভনুকোভো ও রাজধানীর কাছে অবস্থিত ঝুকভস্কিতে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল। স্থানীয় সময় ভোর ৫টা ৩৯ মিনিটে বিমানবন্দরগুলোতে কার্যক্রম পুনরায় শুরু হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাতভর রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মোট ৩০১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে ইউক্রেনের রাশিয়া-নিয়ন্ত্রিত এলাকাগুলোও রয়েছে।

সাম্প্রতিক এই হামলার কয়েক দিন আগেই ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছিল মস্কোর একমাত্র তেল শোধনাগার। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর রাজধানী মস্কোতে এটি অন্যতম বড় আকাশ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে, ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রুশ ড্রোন হামলায় একটি বেসামরিক বাণিজ্যিক জাহাজে আঘাত হানলে এক মিসরীয় নাবিক নিহত হন।

এ ছাড়া ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় ১৩ বছর বয়সী এক কিশোর, তার বাবা ও দাদি নিহত হয়েছেন। এ ঘটনায় কিশোরটির মা ও দুই ভাইবোন আহত হয়েছেন বলে জানিয়েছে আঞ্চলিক প্রসিকিউটর কার্যালয়।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া শহরে পৃথক এক ড্রোন হামলায় এক নারী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর ইভান ফেদোরভ।

এদিকে, রবিবার সন্ধ্যায় ইউক্রেনের ওডেসা অঞ্চলে রাশিয়ার ছোড়া একটি ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও তিনজন আহত হন। আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার জানান, ক্ষেপণাস্ত্রটি একটি কৃষি স্থাপনায় আঘাত হানলে সেখানে থাকা যানবাহন ও জ্বালানি সংরক্ষণ ট্যাংকে আগুন ধরে যায়।

সূত্র : রয়টার্স

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com