ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২২ জুন) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে আরেকজন এখনও পলাতক রয়েছে। দেশটির লেইতে প্রদেশের তাকলোবান সিটির সান হোসে ন্যাশনাল হাই স্কুলে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল প্রায় ৯টার দিকে তাকলোবান সিটির বারাঙ্গাই সান হোসে এলাকায় অবস্থিত স্কুলটির ভেতরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত এবং পাঁচজন আহত হন। পুলিশ এখনো এই হামলার উদ্দেশ্য নিশ্চিত করতে পারেনি।

আহতদের দ্রুত নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার কারণ ও পেছনের পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে তাকলোবান সিটি পুলিশ। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে স্কুলটিতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

কর্তৃপক্ষ জনগণকে যাচাইবিহীন তথ্য প্রচার না করার এবং তদন্তে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

প্রেসিডেন্টের মুখপাত্র ক্লেয়ার কাস্ত্রো সাংবাদিকদের বলেন, ‘ফিলিপাইন ন্যাশনাল পুলিশ ইতোমধ্যেই সন্দেহভাজনদের গ্রেপ্তার করেছে। তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে।’  সূত্র: আরব নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

» এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ

» জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

» ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট

» স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

» মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

» মাঠ পর্যায়েই হবে জন্মতারিখ সংশোধন, সহজ হচ্ছে প্রবাসী নিবন্ধন

» রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

» সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

» ‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২২ জুন) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে আরেকজন এখনও পলাতক রয়েছে। দেশটির লেইতে প্রদেশের তাকলোবান সিটির সান হোসে ন্যাশনাল হাই স্কুলে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল প্রায় ৯টার দিকে তাকলোবান সিটির বারাঙ্গাই সান হোসে এলাকায় অবস্থিত স্কুলটির ভেতরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত এবং পাঁচজন আহত হন। পুলিশ এখনো এই হামলার উদ্দেশ্য নিশ্চিত করতে পারেনি।

আহতদের দ্রুত নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার কারণ ও পেছনের পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে তাকলোবান সিটি পুলিশ। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে স্কুলটিতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

কর্তৃপক্ষ জনগণকে যাচাইবিহীন তথ্য প্রচার না করার এবং তদন্তে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

প্রেসিডেন্টের মুখপাত্র ক্লেয়ার কাস্ত্রো সাংবাদিকদের বলেন, ‘ফিলিপাইন ন্যাশনাল পুলিশ ইতোমধ্যেই সন্দেহভাজনদের গ্রেপ্তার করেছে। তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে।’  সূত্র: আরব নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com