পোশাকে স্বামীর পদবি, আলোচনায় আলিয়া ভাট

সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক :বলিউডের অন্যতম প্রভাবশালী কাপুর পরিবারের পুত্রবধূ হিসেবে পরিচিত আলিয়া ভাট। এবার নিজের পোশাকের মাধ্যমে শ্বশুরবাড়ি ও স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত হন আলিয়া ভাট, সে সময় তার পরনের শার্টে লেখা শ্বশুরবাড়ির পদবি ‘কাপুর’ নজর কাড়ে ভক্তদের।মুম্বাইয়ের ওই অনুষ্ঠানে আলিয়ার ফ্যাশন সবার নজর কাড়ে। তবে সব ছাপিয়ে আলোচনায় আসে তার শার্টের বুকের কাছে সাদা সুতোয় নকশা করে হিন্দিতে লেখা ‘কাপুর’ শব্দটি। ছিমছাম মেকআপ আর আভিজাত্যপূর্ণ এই সাজে আলিয়াকে দেখে ভক্তদের অনেকেই তাকে কাপুর পরিবারের ‘রানি’ বলে আখ্যা দেন। নেটিজেনদের মতে, পোশাকের মাধ্যমেও যে পরিবারের প্রতি সম্মান ও গর্ব প্রকাশ করা যায়, আলিয়া সেটিই প্রমাণ করলেন।

বলিউডে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা সংস্থা ও শুটিং নিয়ে আলিয়ার ব্যস্ততা প্রচুর। তবে এত সব কাজের মাঝেও তিনি সংসার নিয়েও ব্যস্ত রয়েছেন।  কাপুর পরিবারের পুত্রবধূ হিসেবে নিজের গর্বের কথা তিনি এর আগেও একাধিকবার প্রকাশ করেছেন। নিজের মা ও বোনের পাশাপাশি শাশুড়ি নীতু কাপুরের সঙ্গেও তার সম্পর্ক অত্যন্ত চমৎকার। দুই পরিবারেই সমান গুরুত্ব দিয়ে তিনি দায়িত্ব পালন করেন।

বলিউডে দীর্ঘ আড়াই দশক ধরে বিভিন্ন পরিবারের দাপট থাকলেও কাপুর পরিবারকে অন্যতম প্রভাবশালী মনে করা হয়। ২০২২ সালে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পর থেকেই আলিয়া এই পরিবারের একজন সদস্য। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার কারণে প্রায়ই সংবাদের শিরোনামে আসেন আলিয়া ভাট।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

» ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা গ্রেফতার

» আজ সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» চুমু কাণ্ডে কাজল ‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

» রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

» বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জন আটক

» রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

» ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

» শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পোশাকে স্বামীর পদবি, আলোচনায় আলিয়া ভাট

সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক :বলিউডের অন্যতম প্রভাবশালী কাপুর পরিবারের পুত্রবধূ হিসেবে পরিচিত আলিয়া ভাট। এবার নিজের পোশাকের মাধ্যমে শ্বশুরবাড়ি ও স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত হন আলিয়া ভাট, সে সময় তার পরনের শার্টে লেখা শ্বশুরবাড়ির পদবি ‘কাপুর’ নজর কাড়ে ভক্তদের।মুম্বাইয়ের ওই অনুষ্ঠানে আলিয়ার ফ্যাশন সবার নজর কাড়ে। তবে সব ছাপিয়ে আলোচনায় আসে তার শার্টের বুকের কাছে সাদা সুতোয় নকশা করে হিন্দিতে লেখা ‘কাপুর’ শব্দটি। ছিমছাম মেকআপ আর আভিজাত্যপূর্ণ এই সাজে আলিয়াকে দেখে ভক্তদের অনেকেই তাকে কাপুর পরিবারের ‘রানি’ বলে আখ্যা দেন। নেটিজেনদের মতে, পোশাকের মাধ্যমেও যে পরিবারের প্রতি সম্মান ও গর্ব প্রকাশ করা যায়, আলিয়া সেটিই প্রমাণ করলেন।

বলিউডে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা সংস্থা ও শুটিং নিয়ে আলিয়ার ব্যস্ততা প্রচুর। তবে এত সব কাজের মাঝেও তিনি সংসার নিয়েও ব্যস্ত রয়েছেন।  কাপুর পরিবারের পুত্রবধূ হিসেবে নিজের গর্বের কথা তিনি এর আগেও একাধিকবার প্রকাশ করেছেন। নিজের মা ও বোনের পাশাপাশি শাশুড়ি নীতু কাপুরের সঙ্গেও তার সম্পর্ক অত্যন্ত চমৎকার। দুই পরিবারেই সমান গুরুত্ব দিয়ে তিনি দায়িত্ব পালন করেন।

বলিউডে দীর্ঘ আড়াই দশক ধরে বিভিন্ন পরিবারের দাপট থাকলেও কাপুর পরিবারকে অন্যতম প্রভাবশালী মনে করা হয়। ২০২২ সালে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পর থেকেই আলিয়া এই পরিবারের একজন সদস্য। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার কারণে প্রায়ই সংবাদের শিরোনামে আসেন আলিয়া ভাট।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com