রাষ্ট্র সংস্কারে সাংবাদিকদের সহায়তা চাইলেন পিআইবি মহাপরিচালক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ পরিবেশনে রাষ্ট্র সংস্কারের তথা গণভোটের বিষয়টি গুরুত্ব দিতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

শনিবার (১০ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৫০ জন সদস্যকে নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী নির্বাচন বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণের সমাপনী পর্বে পিআইবি মহাপরিচালক এ আহ্বান জানান।

ফারুক ওয়াসিফ বলেন, ১৯৭১ আর ২০২৪ আমাদের জাতির গুরুত্বপূর্ণ দুটি আবেগের জায়গা। এই দুটিকে ধারণ করে নতুন রাষ্ট্র বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। বদলে যাওয়া সমাজ বাস্তবতায় গতানুগতিক নির্বাচনি রিপোর্টিং দিয়ে তরুণ প্রজন্মকে স্পর্শ করা সম্ভব নয়। নির্বাচনি সাংবাদিকতায় সংস্কার তথা গণভোট, প্রার্থীদের অবস্থান এবং মাঠপর্যায়ের বাস্তবতা তুলে ধরার ওপর তিনি গুরুত্ব দেন।

সামনের দিনে সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ হিসেবে সোশ্যাল মিডিয়া ও অপতথ্যের প্রসঙ্গ তুলে ধরে ফারুক ওয়াসিফ ফ্যাক্ট চেকিং, প্রযুক্তি ও এআই ব্যবহারের মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতার ওপর জোর দেন। তিনি বলেন, আজকে একাত্তর তো অবশ্যই আমাদের ভিত্তি, কিন্তু চব্বিশ তো আমাদের একরকম মুক্তি। সামান্য কিছু মুক্তি যদি আমরা পাই, পেয়ে থাকি তো তার প্রতি তো আমার একটা কৃতজ্ঞতা থাকে। সেই জায়গাটা দেশে এখন আলোচনা নাই।

ডিআরইউর তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল পিআইবি কর্তৃপক্ষকে পর্যায়ক্রমে ডিআরইউর সব সদস্যকে নির্বাচন সাংবাদিকতা ও সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার বিষয়ে আরো প্রশিক্ষণ আয়োজনের দাবি জানান। বিশেষ করে সুষ্ঠু নির্বাচনের জন্য এআইয়ের ব্যবহার সম্পর্কে সাংবাদিকদের জানা অপরিহার্য বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে ডিআরইউ নেতৃবৃন্দ ছাড়াও প্রশিক্ষক হিসেবে ছিলেন দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ এবং পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ।

সমাপনী পর্বে আরও ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিচালক শাহীন হাসনাত, ঢাকা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দফতর সম্পাদক রাশিম মোল্লা এবং ডিআরইউরর সাবেক সহ-সভাপতি গাযী আনোয়ার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যা যা চেক করা জরুরি

» কবজি ব্যথা: কারণ ও করণীয়

» বার কাউন্সিল পরীক্ষায় ববির ৪০ শিক্ষার্থীর সাফল্য

» আগামীতে আপনাদের সাথে কাজের মাধ্যমে দেখা হবে: ডেপুটি স্পিকার

» যে কারণে ইরানের সাউথ পারস গ্যাসক্ষেত্রে হামলা এক ভয়াবহ মোড়: দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

» ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

» ২১ ঘণ্টা পর উত্তরের ট্রেন চলাচল স্বাভাবিক

» কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ

» শাহবাগের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় হত্যার ঘটনায় আরো চারজন গ্রেপ্তার

» পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাষ্ট্র সংস্কারে সাংবাদিকদের সহায়তা চাইলেন পিআইবি মহাপরিচালক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ পরিবেশনে রাষ্ট্র সংস্কারের তথা গণভোটের বিষয়টি গুরুত্ব দিতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

শনিবার (১০ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৫০ জন সদস্যকে নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী নির্বাচন বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণের সমাপনী পর্বে পিআইবি মহাপরিচালক এ আহ্বান জানান।

ফারুক ওয়াসিফ বলেন, ১৯৭১ আর ২০২৪ আমাদের জাতির গুরুত্বপূর্ণ দুটি আবেগের জায়গা। এই দুটিকে ধারণ করে নতুন রাষ্ট্র বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। বদলে যাওয়া সমাজ বাস্তবতায় গতানুগতিক নির্বাচনি রিপোর্টিং দিয়ে তরুণ প্রজন্মকে স্পর্শ করা সম্ভব নয়। নির্বাচনি সাংবাদিকতায় সংস্কার তথা গণভোট, প্রার্থীদের অবস্থান এবং মাঠপর্যায়ের বাস্তবতা তুলে ধরার ওপর তিনি গুরুত্ব দেন।

সামনের দিনে সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ হিসেবে সোশ্যাল মিডিয়া ও অপতথ্যের প্রসঙ্গ তুলে ধরে ফারুক ওয়াসিফ ফ্যাক্ট চেকিং, প্রযুক্তি ও এআই ব্যবহারের মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতার ওপর জোর দেন। তিনি বলেন, আজকে একাত্তর তো অবশ্যই আমাদের ভিত্তি, কিন্তু চব্বিশ তো আমাদের একরকম মুক্তি। সামান্য কিছু মুক্তি যদি আমরা পাই, পেয়ে থাকি তো তার প্রতি তো আমার একটা কৃতজ্ঞতা থাকে। সেই জায়গাটা দেশে এখন আলোচনা নাই।

ডিআরইউর তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল পিআইবি কর্তৃপক্ষকে পর্যায়ক্রমে ডিআরইউর সব সদস্যকে নির্বাচন সাংবাদিকতা ও সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার বিষয়ে আরো প্রশিক্ষণ আয়োজনের দাবি জানান। বিশেষ করে সুষ্ঠু নির্বাচনের জন্য এআইয়ের ব্যবহার সম্পর্কে সাংবাদিকদের জানা অপরিহার্য বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে ডিআরইউ নেতৃবৃন্দ ছাড়াও প্রশিক্ষক হিসেবে ছিলেন দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ এবং পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ।

সমাপনী পর্বে আরও ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিচালক শাহীন হাসনাত, ঢাকা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দফতর সম্পাদক রাশিম মোল্লা এবং ডিআরইউরর সাবেক সহ-সভাপতি গাযী আনোয়ার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com