বেগম জিয়ার জীবন কেটেছে আন্দোলন সংগ্রামে: আমীর খসরু

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া জীবনের সিংহভাগ সময় আন্দোলন সংগ্রাম করে কাটিয়েছেন। তিনি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গেছেন।

শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, বেগম খালেদা জিয়া জীবনের বেশিরভাগ সময় জনগণের অধিকার আদায় আন্দোলন করে গেছেন। নির্যাতিত হয়েছেন, জেলে গিয়েছেন কিন্তু কোন আপোষ করেননি। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ও অনেক লোভ দেখিয়েছেন কিন্তু তিনি আপোস করেননি। আমাদেরকেও অনেক লোভ দেখিয়েছেন। আমি যখন জেলে ছিলাম তখন আমার কাছে লোক পাঠিয়েছেন মন্ত্রী হতে বলেছেন কিন্তু আমি আপোস করিনি। কারণ আমরা দেশনেত্রীর কাছে আপসহীনতা শিখিছি। তিনি আমাদের আপোসহীন শিখিয়েছেন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া আমাদেরকে যে উপহার দিয়ে গেছেন তা ধরে রাখতে হবে অর্থাৎ গণতন্ত্রকে ধরে রাখতে হবে। মানুষের অধিকার মহিলাদের অধিকার ধরে রাখতে হবে। তিনি মহিলাদের জন্য খাদ্যের বিনিমেয়ে শিক্ষা চালু করেছিলেন।

ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মোস্তফার পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম, সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, বিএনপি নেতা মো. সেকান্দর, হাজী হোসেন, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর মিয়া প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাসচাপায় ইউনিয়ন পরিষদ সচিব নিহত

» তথ্য-উপাত্তে জনআস্থা ফেরাতে কাজ করছে সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

» বাবুল হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার

» আরেকটি মাইলফলকের সামনে এমবাপে

» চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের খোঁজ-খবর নিতে হাসপাতালে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী

» বেরোবিতে প্রভোস্ট বডির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

» নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কা, ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

» অণুকাব্য

» শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

» আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বেগম জিয়ার জীবন কেটেছে আন্দোলন সংগ্রামে: আমীর খসরু

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া জীবনের সিংহভাগ সময় আন্দোলন সংগ্রাম করে কাটিয়েছেন। তিনি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গেছেন।

শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, বেগম খালেদা জিয়া জীবনের বেশিরভাগ সময় জনগণের অধিকার আদায় আন্দোলন করে গেছেন। নির্যাতিত হয়েছেন, জেলে গিয়েছেন কিন্তু কোন আপোষ করেননি। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ও অনেক লোভ দেখিয়েছেন কিন্তু তিনি আপোস করেননি। আমাদেরকেও অনেক লোভ দেখিয়েছেন। আমি যখন জেলে ছিলাম তখন আমার কাছে লোক পাঠিয়েছেন মন্ত্রী হতে বলেছেন কিন্তু আমি আপোস করিনি। কারণ আমরা দেশনেত্রীর কাছে আপসহীনতা শিখিছি। তিনি আমাদের আপোসহীন শিখিয়েছেন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া আমাদেরকে যে উপহার দিয়ে গেছেন তা ধরে রাখতে হবে অর্থাৎ গণতন্ত্রকে ধরে রাখতে হবে। মানুষের অধিকার মহিলাদের অধিকার ধরে রাখতে হবে। তিনি মহিলাদের জন্য খাদ্যের বিনিমেয়ে শিক্ষা চালু করেছিলেন।

ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মোস্তফার পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম, সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, বিএনপি নেতা মো. সেকান্দর, হাজী হোসেন, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর মিয়া প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com