শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : জনপ্রিয় মার্কিন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সৌদি আরবে তার নতুন চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এর শুটিং চলাকালীন তিনি আনুষ্ঠানিকভাবে মুসলিম হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তথ্যটি প্রকাশ্যে আসে। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আলালশেখ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, অভিনেতা এসপোসিতো একটি মসজিদের ভেতরে অল্প কয়েকজন মানুষের সাথে রয়েছেন। পরে তিনি সেখানে উপস্থিত অন্যদের সাথে নামাজেও অংশ নেন।

ভিডিওটি শেয়ার হওয়ার পরপরই তা নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। তুর্কি আলালশেখ জানিয়েছেন, চলচ্চিত্রের শুটিংয়ের জন্য সৌদি আরবে থাকাকালীন মুসলিমদের সাথে ইতিবাচক আলাপচারিতা ও তাদের আচার-আচরণে মুগ্ধ হন এসপোসিটো। এরপরই তিনি ইসলাম ধর্মের মূল বিশ্বাস ‘শাহাদা’ (কালেমা) পাঠ করে আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরিত হন।

ভাইরাল হওয়া ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘সেভেন ডগস’ ও ‘ব্রেকিং ব্যাড’ তারকা জিয়ানকার্লো এসপোসিটো সৌদি আরবে মুসলিমদের সাথে আলাপচারিতায় সন্তোষ প্রকাশ করেছেন।

এরপর তিনি একটি মসজিদে শাহাদা পাঠ করেন এবং সহ-অভিনেতা ও কলাকুশলীদের সাথে নামাজে যোগ দেন। সমস্ত প্রশংসা আল্লাহর।’ জিয়ানকার্লো এসপোসিটো বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত একজন অভিনেতা। কয়েক দশক ধরে তিনি হলিউডে অভিনয় করছেন। ‘ব্রেকিং ব্যাড’ ও ‘বেটার কল সল’ সিরিজে খলনায়ক ‘গুস্তাভো ফ্রিলিং’-এর চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পান।

এছাড়া ‘দ্য বয়েজ’, ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ ও ‘গডফাদার অফ হারলেম’-এর মতো বিখ্যাত সিরিজ ও সিনেমাতেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সূত্র : এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলা : আরিফ, গৌছ ও বাবর খালাস

» ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

» সংসদে শফিকুল ইসলাম মাসুদের প্রশ্ন ৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

» শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

» মোবাইলে দেখে দোয়া পড়া যাবে?

» ৪৩ বিসিএসের নন ক্যাডারের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ হাইকোর্টের

» চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে : রিজভী

» বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

» বিদেশি পিস্তলসহ ৩ কেজি বিস্ফোরক জব্দ

» তাইম হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা আজ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : জনপ্রিয় মার্কিন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সৌদি আরবে তার নতুন চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এর শুটিং চলাকালীন তিনি আনুষ্ঠানিকভাবে মুসলিম হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তথ্যটি প্রকাশ্যে আসে। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আলালশেখ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, অভিনেতা এসপোসিতো একটি মসজিদের ভেতরে অল্প কয়েকজন মানুষের সাথে রয়েছেন। পরে তিনি সেখানে উপস্থিত অন্যদের সাথে নামাজেও অংশ নেন।

ভিডিওটি শেয়ার হওয়ার পরপরই তা নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। তুর্কি আলালশেখ জানিয়েছেন, চলচ্চিত্রের শুটিংয়ের জন্য সৌদি আরবে থাকাকালীন মুসলিমদের সাথে ইতিবাচক আলাপচারিতা ও তাদের আচার-আচরণে মুগ্ধ হন এসপোসিটো। এরপরই তিনি ইসলাম ধর্মের মূল বিশ্বাস ‘শাহাদা’ (কালেমা) পাঠ করে আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরিত হন।

ভাইরাল হওয়া ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘সেভেন ডগস’ ও ‘ব্রেকিং ব্যাড’ তারকা জিয়ানকার্লো এসপোসিটো সৌদি আরবে মুসলিমদের সাথে আলাপচারিতায় সন্তোষ প্রকাশ করেছেন।

এরপর তিনি একটি মসজিদে শাহাদা পাঠ করেন এবং সহ-অভিনেতা ও কলাকুশলীদের সাথে নামাজে যোগ দেন। সমস্ত প্রশংসা আল্লাহর।’ জিয়ানকার্লো এসপোসিটো বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত একজন অভিনেতা। কয়েক দশক ধরে তিনি হলিউডে অভিনয় করছেন। ‘ব্রেকিং ব্যাড’ ও ‘বেটার কল সল’ সিরিজে খলনায়ক ‘গুস্তাভো ফ্রিলিং’-এর চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পান।

এছাড়া ‘দ্য বয়েজ’, ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ ও ‘গডফাদার অফ হারলেম’-এর মতো বিখ্যাত সিরিজ ও সিনেমাতেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সূত্র : এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com