দুর্বৃত্তদের গুলিতে মৃত্যু স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরের জানাজা বাদ যোহর

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারানো ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের মরদেহ রাজধানীর নয়াপল্টনে নেওয়া হবে। সেখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান অফিস কর্মকর্তা মুহা. রেজাউল করিমের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, বুধবার রাত সোয়া ৮টার দিকে বাসায় ফেরার সময় কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনের একটি গলিতে মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

ঘটনার সিসিটিভি ফুটেজে পুরো হত্যাকাণ্ডের দৃশ্য ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, স্টার কাবাবের পেছনের গলিতে বস্তা নিয়ে বসে ছিল দুই দুর্বৃত্তরা। মুসাব্বিরকে দেখামাত্র তারা বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি করে। গুলিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে উঠে দৌড়ে পালানোর চেষ্টা করলে তার হাত থেকে মোবাইল ফোন পড়ে যায়। সেই ফোন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামে আরও একজন গুলিবিদ্ধ হন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, অন্ধকার গলিতে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা মুসাব্বিরকে দেখেই পেছন থেকে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

তিনি জানান, আহত আবু সুফিয়ান মাসুদকেও ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে?

» সিজার পরবর্তী নরমাল ডেলিভারি কি সম্ভব?

» যে সমীকরণে মাঠে নামবে বাংলাদেশ

» সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি

» আরবদের জন্য আসল হুমকি কে, ইরান নাকি যুক্তরাষ্ট্র-ইসরায়েল?

» ঈদযাত্রা নিরাপদ রাখতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ : শিমুল বিশ্বাস

» প্রয়াত সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

» নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আটক

» বেগম খালেদা জিয়া এর আত্মার মাগফিরাত কামনায় বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিল

» বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত, আহত ২

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুর্বৃত্তদের গুলিতে মৃত্যু স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরের জানাজা বাদ যোহর

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারানো ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের মরদেহ রাজধানীর নয়াপল্টনে নেওয়া হবে। সেখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান অফিস কর্মকর্তা মুহা. রেজাউল করিমের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, বুধবার রাত সোয়া ৮টার দিকে বাসায় ফেরার সময় কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনের একটি গলিতে মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

ঘটনার সিসিটিভি ফুটেজে পুরো হত্যাকাণ্ডের দৃশ্য ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, স্টার কাবাবের পেছনের গলিতে বস্তা নিয়ে বসে ছিল দুই দুর্বৃত্তরা। মুসাব্বিরকে দেখামাত্র তারা বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি করে। গুলিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে উঠে দৌড়ে পালানোর চেষ্টা করলে তার হাত থেকে মোবাইল ফোন পড়ে যায়। সেই ফোন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামে আরও একজন গুলিবিদ্ধ হন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, অন্ধকার গলিতে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা মুসাব্বিরকে দেখেই পেছন থেকে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

তিনি জানান, আহত আবু সুফিয়ান মাসুদকেও ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com