মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর ‘গণমাধ্যম থেকে’ জেনেছেন বিসিসিআই কর্তারা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে তারা আগে থেকে কিছুই জানতেন না। এমনকি সিদ্ধান্তের খবর তারা পেয়েছেন গণমাধ্যমের মাধ্যমে।

মুস্তাফিজকে আইপিএল খেলতে না দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ও ভারতের ক্রীড়া সম্পর্ক নিয়েও তৈরি হয়েছে জটিলতা। এর মধ্যেই ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বিসিসিআইয়ের সদস্যদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি আইপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গেও বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, বিসিসিআইয়ের একেবারে শীর্ষ পর্যায় থেকেই মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএল-সংশ্লিষ্ট বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন,’আমরা মিডিয়া থেকেই এই সিদ্ধান্তের কথা জেনেছি। এ নিয়ে কোনো আলোচনা হয়নি, আমাদের কাছ থেকে কোনো পরামর্শও চাওয়া হয়নি।’

এর আগে গত ৩ জানুয়ারি বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া ভারতের সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছিলেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণে কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, প্রয়োজনে খেলোয়াড় বদলের অনুমতিও দেবে বিসিসিআই।

তবে বিষয়টি আরও পরিষ্কার করতে দেবজিত সাইকিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ইন্ডিয়ান এক্সপ্রেস কোনো প্রতিক্রিয়া পায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‎গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০০ জন গ্রেফতার

» নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী

» ঝোপে মিললো বিদেশি ওয়ান শুটারগান

» পিরিয়ডের সময় যে কারণে টমেটো খাবেন

» মার্কিনিদের জন্য বেদনাদায়ক করতে যুদ্ধ আরও দীর্ঘায়িত করতে চায় ইরান

» মৃগী রোগ নিয়ে কিছু কথা

» মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

» বাস চাপায় লেগুনার ৪ যাত্রী নিহত, আহত ৫

» নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত

» ট্রাকচালক হোসেন হত্যা : হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১ সেপ্টেম্বর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর ‘গণমাধ্যম থেকে’ জেনেছেন বিসিসিআই কর্তারা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে তারা আগে থেকে কিছুই জানতেন না। এমনকি সিদ্ধান্তের খবর তারা পেয়েছেন গণমাধ্যমের মাধ্যমে।

মুস্তাফিজকে আইপিএল খেলতে না দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ও ভারতের ক্রীড়া সম্পর্ক নিয়েও তৈরি হয়েছে জটিলতা। এর মধ্যেই ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বিসিসিআইয়ের সদস্যদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি আইপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গেও বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, বিসিসিআইয়ের একেবারে শীর্ষ পর্যায় থেকেই মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএল-সংশ্লিষ্ট বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন,’আমরা মিডিয়া থেকেই এই সিদ্ধান্তের কথা জেনেছি। এ নিয়ে কোনো আলোচনা হয়নি, আমাদের কাছ থেকে কোনো পরামর্শও চাওয়া হয়নি।’

এর আগে গত ৩ জানুয়ারি বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া ভারতের সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছিলেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণে কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, প্রয়োজনে খেলোয়াড় বদলের অনুমতিও দেবে বিসিসিআই।

তবে বিষয়টি আরও পরিষ্কার করতে দেবজিত সাইকিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ইন্ডিয়ান এক্সপ্রেস কোনো প্রতিক্রিয়া পায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com