প্রাইম ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স-এর মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

ঢাকা, জানুয়ারি ০৬, ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি.-এর কাছ থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

এই চুক্তির আওতায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর কর্মীরা মুনাফা ভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট করতে পারবেন, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা, কাস্টমাইজড ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ভোক্তাবান্ধব ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগ করবেন। এছাড়াও তারা প্রাইম ব্যাংকের ওমনি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে স্বয়ংক্রিয় ও নির্বিঘ্নে বেতন পরিশোধ করা সম্ভব হবে এবং কর্পোরেট লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.’র এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ; ইভিপি ও চিফ ব্যাংকান্সুরেন্স অফিসার মিয়া মোহাম্মদ রবিউল হাসান;  ভিপি ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস। এছাড়াও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও প্রবীর চন্দ্র দাস; হেড অব এইচআর মো. এনামুল হক; ইভিপি ও হেড অব ব্যাংকান্স্যুরেন্স এসএম বাকি বিল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর

» নিজ বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

» অপহরণ করে লুট, ৫ ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার

» ইয়াবাসহ বাসচালক আটক

» শিগগিরই তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান হবে: পানিসম্পদমন্ত্রী

» জনগণকে ধারণ করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

» জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

» না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী

» কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

» বগুড়ায় মহিলা ফুটবল প্রীতি ম্যাচে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণে পলাশ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রাইম ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স-এর মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

ঢাকা, জানুয়ারি ০৬, ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি.-এর কাছ থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

এই চুক্তির আওতায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর কর্মীরা মুনাফা ভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট করতে পারবেন, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা, কাস্টমাইজড ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ভোক্তাবান্ধব ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগ করবেন। এছাড়াও তারা প্রাইম ব্যাংকের ওমনি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে স্বয়ংক্রিয় ও নির্বিঘ্নে বেতন পরিশোধ করা সম্ভব হবে এবং কর্পোরেট লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.’র এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ; ইভিপি ও চিফ ব্যাংকান্সুরেন্স অফিসার মিয়া মোহাম্মদ রবিউল হাসান;  ভিপি ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস। এছাড়াও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও প্রবীর চন্দ্র দাস; হেড অব এইচআর মো. এনামুল হক; ইভিপি ও হেড অব ব্যাংকান্স্যুরেন্স এসএম বাকি বিল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com