কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ কাল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল বুধবার (৭ জানুয়ারি) প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) ও কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব মো. আবদুল্লাহ মৃধা।

গাকৃবি রেজিস্ট্রার জানান, আগামীকাল বুধবার কৃষি গুচ্ছের ফলাফল প্রকাশ করা হবে। আগামীকাল বেলা ১১টায় কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যলয়গুলো উপাচার্য মহোদয় গাকৃবিতে আসবেন। তারা একত্রে একটি মিটিং করবেন, ফলাফল শিটে স্বাক্ষর করলে গাকৃবি উপাচার্যের মাধ্যমে প্রকাশ হবে।

কখন ফলাফল প্রকাশ হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আগামীকাল সন্ধ্যায় রেজাল্ট প্রকাশের পরিকল্পনা করতেছে। সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে, আশা করছি সন্ধ্যার পরে প্রকাশিত হবে।’

গত ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

৯টি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে মোট ২০টি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মোট তিন হাজার ৭০১টি। এ আসনের বিপরীতে ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী অংশ নিবেন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করেন প্রায় ২৪ জন।

ভর্তি পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক সব সমন্বয়ের নেতৃত্বে ছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স

» নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনা

» রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৬৫ মামলা

» বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেপ্তার

» পেলে-মেসিকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস

» জুলাই ব্যক্তিগত বা রাজনৈতিক গোষ্ঠীর নয়, জাতির অর্জন: শেখ রবিউল

» ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট

» স্থানীয় নির্বাচনে এমপিও শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

» সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই বিএনপির সরোয়ারের: আইনজীবী

» ‘জোর যার মুলুক তার’ নীতিতে চলছে সবকিছু: সেলিম উদ্দিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ কাল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল বুধবার (৭ জানুয়ারি) প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) ও কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব মো. আবদুল্লাহ মৃধা।

গাকৃবি রেজিস্ট্রার জানান, আগামীকাল বুধবার কৃষি গুচ্ছের ফলাফল প্রকাশ করা হবে। আগামীকাল বেলা ১১টায় কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যলয়গুলো উপাচার্য মহোদয় গাকৃবিতে আসবেন। তারা একত্রে একটি মিটিং করবেন, ফলাফল শিটে স্বাক্ষর করলে গাকৃবি উপাচার্যের মাধ্যমে প্রকাশ হবে।

কখন ফলাফল প্রকাশ হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আগামীকাল সন্ধ্যায় রেজাল্ট প্রকাশের পরিকল্পনা করতেছে। সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে, আশা করছি সন্ধ্যার পরে প্রকাশিত হবে।’

গত ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

৯টি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে মোট ২০টি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মোট তিন হাজার ৭০১টি। এ আসনের বিপরীতে ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী অংশ নিবেন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করেন প্রায় ২৪ জন।

ভর্তি পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক সব সমন্বয়ের নেতৃত্বে ছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com