মালয়েশিয়ায় বাংলাদেশে স্টুডেন্টস ইউনিয়নের নতুন কমিটি গঠিত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের বৃহত্তম সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়ার (বিএসইউএম) ২০২৬ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।

কুয়ালালামপুরের অভিজাত রেস্টুরেন্ট পাক পাঞ্জাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সুরাইয়া নাহার ইয়াসমিন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা আলমগীর চৌধুরী আকাশ।

উপদেষ্টা প্রফেসর আবুল বাশার সরাসরি উপস্থিত না থাকতে পারলেও নতুন কমিটি গঠন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া প্রফেসর মহিউদ্দিন মাহি, জহির সাদাত, আব্দুল বশির, বুরহান উদ্দিন ও জহরুল ইসলাম তাদের মূল্যবান পরামর্শ দেন।

মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার পিএইচডি শিক্ষার্থী বেলায়েত হোসেনকে সভাপতি এবং সানওয়ে ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী আবু জায়েদকে সাধারণ সম্পাদক করা হয়।

সহ-সভাপতি হিসেবে মনোনীত হন: ফাতেমা ইসলাম তন্বী (IIUM, কুয়ান্তান), ইসমাত জাহান ঈশিতা (পিএইচডি গবেষক), মাহবুবুর রহমান (মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি), মোঃ আব্দুল্লাহ ফায়সল (ইউনিভার্সিটি সাইন্স ইসলাম), মোঃ মাহদি হাসান ইমরান (ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু, পিএইচডি)।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তাহমিদুর রহমান, এবং মুশফিকুর রহমান স্বপন সাংগঠনিক সম্পাদক। পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই ঘোষণা করা হবে।

উল্লেখ্য, BSUM ২০১৪ সালে প্রতিষ্ঠিত একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, যা মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের অধিকার, কল্যাণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কাজ করে আসছে। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি : জামায়াত আমির

» পুলিশ সদস্যদের জীবনে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে: আইজিপি

» রোজায় সবজির বাজারে স্বস্তি, লেবু-শসা নেমেছে অর্ধেকে

» শনিবার যেসব এলাকায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

» ‘ঘরের মধ্যে অদ্ভুত জাদু অনুভব করেছিলাম’

» হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি

» ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

» ত্বকীর হত্যার ১৩ বছর: এখনও জমা পড়েনি চার্জশিট, বিচারহীনতায় ক্ষুব্ধ পরিবার

» রমজানের তৃতীয় জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

» ইউটিউব বিজ্ঞাপনে বিরক্ত? জেনে নিন এড়ানোর কার্যকর উপায়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মালয়েশিয়ায় বাংলাদেশে স্টুডেন্টস ইউনিয়নের নতুন কমিটি গঠিত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের বৃহত্তম সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়ার (বিএসইউএম) ২০২৬ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।

কুয়ালালামপুরের অভিজাত রেস্টুরেন্ট পাক পাঞ্জাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সুরাইয়া নাহার ইয়াসমিন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা আলমগীর চৌধুরী আকাশ।

উপদেষ্টা প্রফেসর আবুল বাশার সরাসরি উপস্থিত না থাকতে পারলেও নতুন কমিটি গঠন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া প্রফেসর মহিউদ্দিন মাহি, জহির সাদাত, আব্দুল বশির, বুরহান উদ্দিন ও জহরুল ইসলাম তাদের মূল্যবান পরামর্শ দেন।

মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার পিএইচডি শিক্ষার্থী বেলায়েত হোসেনকে সভাপতি এবং সানওয়ে ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী আবু জায়েদকে সাধারণ সম্পাদক করা হয়।

সহ-সভাপতি হিসেবে মনোনীত হন: ফাতেমা ইসলাম তন্বী (IIUM, কুয়ান্তান), ইসমাত জাহান ঈশিতা (পিএইচডি গবেষক), মাহবুবুর রহমান (মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি), মোঃ আব্দুল্লাহ ফায়সল (ইউনিভার্সিটি সাইন্স ইসলাম), মোঃ মাহদি হাসান ইমরান (ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু, পিএইচডি)।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তাহমিদুর রহমান, এবং মুশফিকুর রহমান স্বপন সাংগঠনিক সম্পাদক। পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই ঘোষণা করা হবে।

উল্লেখ্য, BSUM ২০১৪ সালে প্রতিষ্ঠিত একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, যা মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের অধিকার, কল্যাণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কাজ করে আসছে। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com