বিশ্বকাপ ইস্যুতে আলোচনায় ডাকবে আইসিসি: বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক : বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের পর শিগগিরই আইসিসি তাদের সঙ্গে সভা করবে। এই মিটিংয়ে বাংলাদেশের অবস্থান প্রকাশ করবে বিসিবি।

সোমবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোক জানাতে গুলশানের বিএনপির কার্যালয়ে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ কয়েকজন পরিচালক। সেখানে গণমাধ্যমের সামনে তিনি এ বিষয়ে বক্তব্য দেন।

বিসিবির পক্ষ থেকে আইসিসিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নিরাপত্তা এবং খেলোয়াড়দের মানসম্মান সংক্রান্ত কারণে বাংলাদেশ দল এই মুহূর্তে ভারতে খেলার জন্য প্রস্তুত নয়। বুলবুল বলেন, ‘নিরাপত্তা আমাদের কাছে একটি বড় বিষয়। এছাড়া মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রক্রিয়াও আমাদের খুবই মর্মাহত করেছে।’

আইসিসি এখনও কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি, তবে দ্রুত আলোচনার আশা করছেন বিসিবি সভাপতি। তিনি বলেন,’আইসিসি আমাদের মিটিংয়ের জন্য আহ্বান জানালে আমরা আমাদের বক্তব্য তুলে ধরব। এরপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ।’

এদিকে, আগামী অগাস্টে বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় দলের দ্বিপাক্ষিক সিরিজ। তবে চলমান পরিস্থিতিতে সিরিজও ঝুলে গেছে। বুলবুল বলেছেন, ‘দুই দেশের সিরিজ বা বিশ্বকাপে খেলা আলাদা বিষয়, বিশ্বকাপের নিরাপত্তা ইস্যু আলাদা বিষয়। আপাতত আমাদের ফোকাস বিশ্বকাপে।’

এছাড়া, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে আইপিএল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিসিবি এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

» তরুণদের চিন্তাকে সুসংহত করলে দেশ এগিয়ে যাবে: নজরুল ইসলাম

» জুলাই চেতনাকে বাদ দিয়ে গণতন্ত্র, সুসংহত ও বৈষম্যহীন দেশ গঠন সম্ভব নয়: হামিদুর রহমান আযাদ

» সরকারি দল ক্ষমতায় এসেই জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: এটিএম আজহার

» ভাষা শহীদদের প্রতি জামায়াতের শ্রদ্ধা জানানকে উল্লেখযোগ্য পরিবর্তন বললেন শিক্ষামন্ত্রী

» ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস আজও রচিত হয়নি: রুমিন ফারহানা

» রাজের জন্মদিনে প্রকাশ্যে প্রেমের ঝলক শুভশ্রীর

» ভারতে আসছেন শাকিরা

» তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সভা

» নরসিংদীর শিবপুরে ভাষা শহীদদের প্রতি  জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশ্বকাপ ইস্যুতে আলোচনায় ডাকবে আইসিসি: বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক : বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের পর শিগগিরই আইসিসি তাদের সঙ্গে সভা করবে। এই মিটিংয়ে বাংলাদেশের অবস্থান প্রকাশ করবে বিসিবি।

সোমবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোক জানাতে গুলশানের বিএনপির কার্যালয়ে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ কয়েকজন পরিচালক। সেখানে গণমাধ্যমের সামনে তিনি এ বিষয়ে বক্তব্য দেন।

বিসিবির পক্ষ থেকে আইসিসিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নিরাপত্তা এবং খেলোয়াড়দের মানসম্মান সংক্রান্ত কারণে বাংলাদেশ দল এই মুহূর্তে ভারতে খেলার জন্য প্রস্তুত নয়। বুলবুল বলেন, ‘নিরাপত্তা আমাদের কাছে একটি বড় বিষয়। এছাড়া মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রক্রিয়াও আমাদের খুবই মর্মাহত করেছে।’

আইসিসি এখনও কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি, তবে দ্রুত আলোচনার আশা করছেন বিসিবি সভাপতি। তিনি বলেন,’আইসিসি আমাদের মিটিংয়ের জন্য আহ্বান জানালে আমরা আমাদের বক্তব্য তুলে ধরব। এরপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ।’

এদিকে, আগামী অগাস্টে বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় দলের দ্বিপাক্ষিক সিরিজ। তবে চলমান পরিস্থিতিতে সিরিজও ঝুলে গেছে। বুলবুল বলেছেন, ‘দুই দেশের সিরিজ বা বিশ্বকাপে খেলা আলাদা বিষয়, বিশ্বকাপের নিরাপত্তা ইস্যু আলাদা বিষয়। আপাতত আমাদের ফোকাস বিশ্বকাপে।’

এছাড়া, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে আইপিএল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিসিবি এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Design & Developed BY ThemesBazar.Com