তরুণদের চিন্তাকে সুসংহত করলে দেশ এগিয়ে যাবে: নজরুল ইসলাম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : তরুণদের চিন্তা ও দক্ষতাকে সুসংহতভাবে কাজে লাগাতে পারলে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ শনিবার রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘তরুণ ও যুবকদের চিন্তা, দক্ষতা ও নৈপুণ্যকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের অভিজ্ঞতা প্রয়োজন, তবে কাজের জন্য সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে তরুণদের শক্তি ও উদ্যম।’

নজরুল ইসলাম খান বলেন, ‘আমাদের দেশে নানান সমস্যার কথা আমরা বলি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন, মানুষ শুধু মুখ নিয়ে জন্মায় না। কাজের জন্য হাত নিয়েও জন্মায়। আমরা যদি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারি তাহলে আমাদের থেকে ধনী দেশ খুব কমই আছে। তাই আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এসব নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।’

পানি ব্যবস্থাপনা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘বিশ্বের অনেক দেশ পানির অভাবে সংকটে থাকে। তারা ছাদের পানি সংরক্ষণ করে প্রয়োজন মেটায়। অথচ বাংলাদেশে কখনো বন্যায় প্লাবিত হয়, আবার খরায় ফসল নষ্ট হয়। অতিরিক্ত পানি সংরক্ষণ এবং প্রয়োজনের সময় তা ব্যবহার করতে পারলে এ সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুল ক্যাম্পাস পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

» স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি

» ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্যমাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডে বিশেষ সুবিধা

» ফুটো টিনের ঘরে মানবিকতার ছোঁয়া, স্বস্তিতে দুই পরিবার

» শিগগির জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন

» আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

» যাকে বলা হয় ‘সর্বমন্ত্রী’, তিনি সব মন্ত্রণায়ল আজানও দেন ইকামতও দেন : ডা. শফিকুর রহমান

» ইয়াবাসহ যুবক আটক

» জামায়াত আমিরের সঙ্গে ভিএফজিবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

» শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ তিন সহযোগীসহ গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তরুণদের চিন্তাকে সুসংহত করলে দেশ এগিয়ে যাবে: নজরুল ইসলাম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : তরুণদের চিন্তা ও দক্ষতাকে সুসংহতভাবে কাজে লাগাতে পারলে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ শনিবার রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘তরুণ ও যুবকদের চিন্তা, দক্ষতা ও নৈপুণ্যকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের অভিজ্ঞতা প্রয়োজন, তবে কাজের জন্য সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে তরুণদের শক্তি ও উদ্যম।’

নজরুল ইসলাম খান বলেন, ‘আমাদের দেশে নানান সমস্যার কথা আমরা বলি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন, মানুষ শুধু মুখ নিয়ে জন্মায় না। কাজের জন্য হাত নিয়েও জন্মায়। আমরা যদি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারি তাহলে আমাদের থেকে ধনী দেশ খুব কমই আছে। তাই আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এসব নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।’

পানি ব্যবস্থাপনা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘বিশ্বের অনেক দেশ পানির অভাবে সংকটে থাকে। তারা ছাদের পানি সংরক্ষণ করে প্রয়োজন মেটায়। অথচ বাংলাদেশে কখনো বন্যায় প্লাবিত হয়, আবার খরায় ফসল নষ্ট হয়। অতিরিক্ত পানি সংরক্ষণ এবং প্রয়োজনের সময় তা ব্যবহার করতে পারলে এ সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com