বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে মরিশাসে বাংলাদেশ হাইকমিশনে শোকবই

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শোকবই খোলা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শোকবইটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

এ সময় মরিশাস প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মহামান্য ধরমবীর গোখুল, জি.সি.এস.কে, উপ-রাষ্ট্রপতি মহামান্য জিন ইভান রবার্ট হাংলি এবং পররাষ্ট্র, আঞ্চলিক সংহতি ও আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মহামান্য ধনঞ্জয় রামফুলসহ দেশটির বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ শোকবইতে স্বাক্ষরের মাধ্যমে গভীর সমবেদনা জানান।

শোকবইতে স্বাক্ষরকারীদের মধ্যে আরও ছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূত ফায়েজ এম. আলতেমিয়াত, পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ জাহিদ রাজা, মিশরের রাষ্ট্রদূত আবির আলম এলদিন, রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত ইরাদা জেয়ালোভা, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ক্রেগ হালবমায়ার, ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার গোরান ম্যান্ডিক, মাদাগাস্কার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তাহিরিনিয়াইনা জুলিয়ানো সোজারিসন এবং মরিশাসে দক্ষিণ আফ্রিকান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ও সিডিএ (এ.আই.) মাতলহাবা মোগাদিংওয়ান।

এ ছাড়াও পররাষ্ট্র, আঞ্চলিক একীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রণালয়ের প্রাক্তন পরিচালক আসাদ ভুগলাহ শোক প্রকাশ করেন।

বাংলাদেশের হাইকমিশনার ড. জোকি আহাদ বলেন, শোকবইতে সবার শোকবার্তা হাইকমিশনের সরকারি নথিতে সংরক্ষণ করা হবে।

অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীসহ মরিশাসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি : জামায়াত আমির

» পুলিশ সদস্যদের জীবনে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে: আইজিপি

» রোজায় সবজির বাজারে স্বস্তি, লেবু-শসা নেমেছে অর্ধেকে

» শনিবার যেসব এলাকায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

» ‘ঘরের মধ্যে অদ্ভুত জাদু অনুভব করেছিলাম’

» হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি

» ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

» ত্বকীর হত্যার ১৩ বছর: এখনও জমা পড়েনি চার্জশিট, বিচারহীনতায় ক্ষুব্ধ পরিবার

» রমজানের তৃতীয় জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

» ইউটিউব বিজ্ঞাপনে বিরক্ত? জেনে নিন এড়ানোর কার্যকর উপায়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে মরিশাসে বাংলাদেশ হাইকমিশনে শোকবই

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শোকবই খোলা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শোকবইটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

এ সময় মরিশাস প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মহামান্য ধরমবীর গোখুল, জি.সি.এস.কে, উপ-রাষ্ট্রপতি মহামান্য জিন ইভান রবার্ট হাংলি এবং পররাষ্ট্র, আঞ্চলিক সংহতি ও আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মহামান্য ধনঞ্জয় রামফুলসহ দেশটির বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ শোকবইতে স্বাক্ষরের মাধ্যমে গভীর সমবেদনা জানান।

শোকবইতে স্বাক্ষরকারীদের মধ্যে আরও ছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূত ফায়েজ এম. আলতেমিয়াত, পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ জাহিদ রাজা, মিশরের রাষ্ট্রদূত আবির আলম এলদিন, রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত ইরাদা জেয়ালোভা, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ক্রেগ হালবমায়ার, ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার গোরান ম্যান্ডিক, মাদাগাস্কার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তাহিরিনিয়াইনা জুলিয়ানো সোজারিসন এবং মরিশাসে দক্ষিণ আফ্রিকান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ও সিডিএ (এ.আই.) মাতলহাবা মোগাদিংওয়ান।

এ ছাড়াও পররাষ্ট্র, আঞ্চলিক একীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রণালয়ের প্রাক্তন পরিচালক আসাদ ভুগলাহ শোক প্রকাশ করেন।

বাংলাদেশের হাইকমিশনার ড. জোকি আহাদ বলেন, শোকবইতে সবার শোকবার্তা হাইকমিশনের সরকারি নথিতে সংরক্ষণ করা হবে।

অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীসহ মরিশাসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com