আগ্নেয়াস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে তিনজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহ আলী থানাধীন গোড়ার চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন-ফাইজুর রহমান মুক্তি ওরফে ডন মুক্তি (৫৫), শাকির আহম্মেদ সুমন ওরফে হকি সুমন (৪৫) ও গোলাম মোস্তাফা কামাল বাপ্পি ওরফে শুটার বাপ্পি (৪৫)।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর-১ এর পাইকপাড়ায় র‌্যাব-৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, শাহ আলী থানাধীন গোড়ার চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় কতিপয় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পল্লবী থানার লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধ অস্ত্র লুকিয়ে রাখার তথ্য দেয়। পরে সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে গ্রেপ্তাররা মিরপুর, পল্লবী, রূপনগর ও শাহ আলী থানাসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এদিকে, একই অভিযানে তাদের সঙ্গে কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবু ওরফে পিচ্চি বাবুকে (৩৮) ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম আরও জানান, প্রাথমিক তদন্তে গ্রেফতারদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে সংশ্লিষ্ট থানায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যা যা চেক করা জরুরি

» কবজি ব্যথা: কারণ ও করণীয়

» বার কাউন্সিল পরীক্ষায় ববির ৪০ শিক্ষার্থীর সাফল্য

» আগামীতে আপনাদের সাথে কাজের মাধ্যমে দেখা হবে: ডেপুটি স্পিকার

» যে কারণে ইরানের সাউথ পারস গ্যাসক্ষেত্রে হামলা এক ভয়াবহ মোড়: দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

» ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

» ২১ ঘণ্টা পর উত্তরের ট্রেন চলাচল স্বাভাবিক

» কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ

» শাহবাগের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় হত্যার ঘটনায় আরো চারজন গ্রেপ্তার

» পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আগ্নেয়াস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে তিনজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহ আলী থানাধীন গোড়ার চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন-ফাইজুর রহমান মুক্তি ওরফে ডন মুক্তি (৫৫), শাকির আহম্মেদ সুমন ওরফে হকি সুমন (৪৫) ও গোলাম মোস্তাফা কামাল বাপ্পি ওরফে শুটার বাপ্পি (৪৫)।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর-১ এর পাইকপাড়ায় র‌্যাব-৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, শাহ আলী থানাধীন গোড়ার চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় কতিপয় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পল্লবী থানার লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধ অস্ত্র লুকিয়ে রাখার তথ্য দেয়। পরে সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে গ্রেপ্তাররা মিরপুর, পল্লবী, রূপনগর ও শাহ আলী থানাসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এদিকে, একই অভিযানে তাদের সঙ্গে কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবু ওরফে পিচ্চি বাবুকে (৩৮) ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম আরও জানান, প্রাথমিক তদন্তে গ্রেফতারদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে সংশ্লিষ্ট থানায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com