দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও পাঁচটি তাজা গুলিসহ দুই যুবক আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মেহেরপুর র‍্যাব ১২ এর অভিযানে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও পাঁচটি তাজা গুলিসহ দুই যুবককে কুষ্টিয়ার দৌলতপুর থেকে আটক করা হয়েছে।

আজ গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টা ২৫ মিনিটে মেহেরপুর র‍্যাব-১২ এর একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বাজুডাঙ্গা গ্রামস্থ আলসালেহ পাবলিক ওয়েলফেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় ইয়াবা উদ্ধারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুটি ম্যাগাজিন ও মোট পাঁচ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের সিদ্দিক আলীর ছেলে সোহাগ হোসেন গিট্টু (২১) এর হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অপরদিকে, একই গ্রামের মৃত দিদার মণ্ডলের ছেলে মিশন ইসলাম (১৯) এর কাছ থেকে একটি বিদেশি রিভলবার (মেড ইন আফগানিস্তান), একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়।

র‍্যাব-১২ সিপিসি-৩ এর ক্যাম্প কমান্ডার কে এ এম মামুন খান চিশতী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

আগ্নেয়াস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‍্যাব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও পাঁচটি তাজা গুলিসহ দুই যুবক আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মেহেরপুর র‍্যাব ১২ এর অভিযানে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও পাঁচটি তাজা গুলিসহ দুই যুবককে কুষ্টিয়ার দৌলতপুর থেকে আটক করা হয়েছে।

আজ গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টা ২৫ মিনিটে মেহেরপুর র‍্যাব-১২ এর একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বাজুডাঙ্গা গ্রামস্থ আলসালেহ পাবলিক ওয়েলফেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় ইয়াবা উদ্ধারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুটি ম্যাগাজিন ও মোট পাঁচ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের সিদ্দিক আলীর ছেলে সোহাগ হোসেন গিট্টু (২১) এর হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অপরদিকে, একই গ্রামের মৃত দিদার মণ্ডলের ছেলে মিশন ইসলাম (১৯) এর কাছ থেকে একটি বিদেশি রিভলবার (মেড ইন আফগানিস্তান), একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়।

র‍্যাব-১২ সিপিসি-৩ এর ক্যাম্প কমান্ডার কে এ এম মামুন খান চিশতী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

আগ্নেয়াস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‍্যাব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com