ছুরিকাঘাতে যুবক নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নরসিংদীর মাধবদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার দিবাগত রাত ৯টার দিকে সদর উপজেলার মাধবদী থানার নোয়াপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সদস্যরা বলছেন, সোমবার রাতে জাহিদুল জিনারদী ইউনিয়নের চরনগরদী এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তাঁর মুঠোফোনে একটি কল আসে। জরুরি প্রয়োজনে মাধবদীর নোয়াপাড়ায় যেতে বলা হয় তাঁকে। নোয়াপাড়ায় পৌঁছার পর আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে ঘিরে ধরে। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই ছুরি দিয়ে জাহিদুলের বুকে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন মাটিতে লুটিয়ে পড়া জাহিদুলকে দ্রুত উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেন। তখন হাসপাতালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান বলেন, তাঁকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তাঁর বুকে ছুরির আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই বিস্তারিত জানা যাবে। এরই মধ্যে তাঁর লাশ মর্গে পাঠানো হয়েছে।

মাধবদী থানার ওসি কামাল হোসেন বলেন, আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেছি। এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছুরিকাঘাতে যুবক নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নরসিংদীর মাধবদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার দিবাগত রাত ৯টার দিকে সদর উপজেলার মাধবদী থানার নোয়াপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সদস্যরা বলছেন, সোমবার রাতে জাহিদুল জিনারদী ইউনিয়নের চরনগরদী এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তাঁর মুঠোফোনে একটি কল আসে। জরুরি প্রয়োজনে মাধবদীর নোয়াপাড়ায় যেতে বলা হয় তাঁকে। নোয়াপাড়ায় পৌঁছার পর আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে ঘিরে ধরে। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই ছুরি দিয়ে জাহিদুলের বুকে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন মাটিতে লুটিয়ে পড়া জাহিদুলকে দ্রুত উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেন। তখন হাসপাতালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান বলেন, তাঁকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তাঁর বুকে ছুরির আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই বিস্তারিত জানা যাবে। এরই মধ্যে তাঁর লাশ মর্গে পাঠানো হয়েছে।

মাধবদী থানার ওসি কামাল হোসেন বলেন, আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেছি। এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com