প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে মর্যাদাপূর্ণ রেমিটেন্স অ্যাওয়ার্ড পেলো ব্র্যাক ব্যাংক

ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫: টানা দুই বছর ব্র্যাক ব্যাংককে মর্যাদাপূর্ণ রেমিটেন্স অ্যাওয়ার্ডে ভূষিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বাংলাদেশ সরকার কর্তৃক ব্র্যাক ব্যাংকের এই স্বীকৃতি বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য রেমিটেন্সপ্রেরণ প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সহজতর করার মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার ব্যাপারে ব্যাংকটির দৃঢ় প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে।

১৮ ডিসেম্বর ২০২৫ ঢাকায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ব্র্যাক ব্যাংকের হেড অব রেমিটেন্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিলের হাতে এই পুরস্কার তুলে দেন।

বিদেশ থেকে রেমিটেন্স প্রবাহ সহজতর করার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক ২০২৫ সালে মোট ২.১ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স গ্রহণের মাইলফলক অর্জন করে। ব্র্যাক ব্যাংকের এমন মাইলফলক অর্জন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং আর্থিক স্থিতিশীলতার ওপর ব্যাংকটির উল্লেখযোগ্য প্রভাব তুলে ধরে।

এই রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আহরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক উন্নয়নে ব্র্যাক ব্যাংকের সহায়ক ভূমিকার উল্লেখযোগ্য স্বীকৃতি।

রেমিটেন্স অর্জনে নেতৃত্বস্থানীয় ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের লক্ষ্য হলো, বৈধ উপায়ে রেমিটেন্স
পাঠানোর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের স্বদেশে বিনিয়োগ বাড়াতে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি সমুন্নত করা।

আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাক ব্যাংকের এই স্বীকৃতি দেশের জাতীয় আয় এবং অর্থনৈতিক
উন্নয়নের সহায়ক হিসেবে ব্যাংকটির উল্লেখযোগ্য ভূমিকার প্রতিফলন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর

» নিজ বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

» অপহরণ করে লুট, ৫ ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার

» ইয়াবাসহ বাসচালক আটক

» শিগগিরই তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান হবে: পানিসম্পদমন্ত্রী

» জনগণকে ধারণ করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

» জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

» না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী

» কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

» বগুড়ায় মহিলা ফুটবল প্রীতি ম্যাচে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণে পলাশ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে মর্যাদাপূর্ণ রেমিটেন্স অ্যাওয়ার্ড পেলো ব্র্যাক ব্যাংক

ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫: টানা দুই বছর ব্র্যাক ব্যাংককে মর্যাদাপূর্ণ রেমিটেন্স অ্যাওয়ার্ডে ভূষিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বাংলাদেশ সরকার কর্তৃক ব্র্যাক ব্যাংকের এই স্বীকৃতি বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য রেমিটেন্সপ্রেরণ প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সহজতর করার মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার ব্যাপারে ব্যাংকটির দৃঢ় প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে।

১৮ ডিসেম্বর ২০২৫ ঢাকায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ব্র্যাক ব্যাংকের হেড অব রেমিটেন্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিলের হাতে এই পুরস্কার তুলে দেন।

বিদেশ থেকে রেমিটেন্স প্রবাহ সহজতর করার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক ২০২৫ সালে মোট ২.১ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স গ্রহণের মাইলফলক অর্জন করে। ব্র্যাক ব্যাংকের এমন মাইলফলক অর্জন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং আর্থিক স্থিতিশীলতার ওপর ব্যাংকটির উল্লেখযোগ্য প্রভাব তুলে ধরে।

এই রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আহরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক উন্নয়নে ব্র্যাক ব্যাংকের সহায়ক ভূমিকার উল্লেখযোগ্য স্বীকৃতি।

রেমিটেন্স অর্জনে নেতৃত্বস্থানীয় ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের লক্ষ্য হলো, বৈধ উপায়ে রেমিটেন্স
পাঠানোর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের স্বদেশে বিনিয়োগ বাড়াতে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি সমুন্নত করা।

আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাক ব্যাংকের এই স্বীকৃতি দেশের জাতীয় আয় এবং অর্থনৈতিক
উন্নয়নের সহায়ক হিসেবে ব্যাংকটির উল্লেখযোগ্য ভূমিকার প্রতিফলন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com