জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু আগামীকাল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে। এটি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন অনুযায়ী পরীক্ষা শুরুর প্রথম দিন বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত ও ৩১ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

এর মধ্যে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বর করে ৩ ঘণ্টা পরীক্ষা হবে। বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০+৫০=১০০ নম্বরের পরীক্ষা হবে (সময় ১.৩০ মিনিট + ১.৩০ মিনিট)।

জুনিয়র বৃত্তি পরীক্ষার বিশেষ নির্দেশাবলিতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। বিশেষ কারণে দেরি হলে রেজিস্টার খাতায় তথ্য লিখে প্রবেশের অনুমতি নেওয়া যেতে পারে। কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না।

পরীক্ষার্থীরা নিজ-নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে বলপেন দিয়ে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এ ছাড়াও সাধারণ (নন-সায়েন্টিফিক) ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

» সরকারি ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি : স্পিকার

» অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

» দেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী

» রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

» নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

» হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ–জি রোমিং আনল বাংলালিংক

» জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার

» জামালপুরে গণপরিবহনে হয়রানি ও অনিয়ম বন্ধ করে যাত্রীবান্ধব সেবার দাবীতে মানববন্ধন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু আগামীকাল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে। এটি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন অনুযায়ী পরীক্ষা শুরুর প্রথম দিন বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত ও ৩১ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

এর মধ্যে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বর করে ৩ ঘণ্টা পরীক্ষা হবে। বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০+৫০=১০০ নম্বরের পরীক্ষা হবে (সময় ১.৩০ মিনিট + ১.৩০ মিনিট)।

জুনিয়র বৃত্তি পরীক্ষার বিশেষ নির্দেশাবলিতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। বিশেষ কারণে দেরি হলে রেজিস্টার খাতায় তথ্য লিখে প্রবেশের অনুমতি নেওয়া যেতে পারে। কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না।

পরীক্ষার্থীরা নিজ-নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে বলপেন দিয়ে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এ ছাড়াও সাধারণ (নন-সায়েন্টিফিক) ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com