কানাডার ক্যালগেরিতে মহান বিজয় দিবস উদযাপন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। প্রবাসে বেড়ে ওঠা কোমলমতি শিশু-কিশোরদের মাঝে বাংলাদেশের বিজয় দিবসের চেতনা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতেই এ আয়োজন করা হয়।

বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, প্রবাসী বাংলাদেশি শিশু শিক্ষার্থীদের পরিবেশনায় মহান বিজয় দিবস উপল ক্ষে বিশেষ সাংস্কৃতিক আয়োজন এবং কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়।

বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় ক্যালগেরির সুধীজনেরা বক্তব্য রাখেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের বীরত্বগাথার এক অবিস্মরণীয় দিন। এই দিনেই বাঙালি জাতি বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করে এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব প্রতিষ্ঠিত হয়।

বক্তারা আরও বলেন, প্রবাসে অবস্থান করলেও দেশ সব সময় আমাদের হৃদয়ে ধারণ করি। নতুন প্রজন্মের কাছে মহান বিজয় দিবসের ইতিহাস তুলে ধরা, দেশের মানচিত্র ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া এবং বাংলা ভাষা ও সংস্কৃতিতে তাদের গড়ে তোলাই আমাদের দায়িত্ব।

সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বাংলাদেশ সেন্টার। আয়োজকরা জানান, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মহান বিজয় দিবসের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কানাডার ক্যালগেরিতে মহান বিজয় দিবস উদযাপন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। প্রবাসে বেড়ে ওঠা কোমলমতি শিশু-কিশোরদের মাঝে বাংলাদেশের বিজয় দিবসের চেতনা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতেই এ আয়োজন করা হয়।

বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, প্রবাসী বাংলাদেশি শিশু শিক্ষার্থীদের পরিবেশনায় মহান বিজয় দিবস উপল ক্ষে বিশেষ সাংস্কৃতিক আয়োজন এবং কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়।

বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় ক্যালগেরির সুধীজনেরা বক্তব্য রাখেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের বীরত্বগাথার এক অবিস্মরণীয় দিন। এই দিনেই বাঙালি জাতি বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করে এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব প্রতিষ্ঠিত হয়।

বক্তারা আরও বলেন, প্রবাসে অবস্থান করলেও দেশ সব সময় আমাদের হৃদয়ে ধারণ করি। নতুন প্রজন্মের কাছে মহান বিজয় দিবসের ইতিহাস তুলে ধরা, দেশের মানচিত্র ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া এবং বাংলা ভাষা ও সংস্কৃতিতে তাদের গড়ে তোলাই আমাদের দায়িত্ব।

সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বাংলাদেশ সেন্টার। আয়োজকরা জানান, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মহান বিজয় দিবসের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com