আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় কারফিউ জারি করে দমন-পীড়ন ও হত্যাকাণ্ডে উসকানির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে প্রথমে রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করবে। পরে আসামিপক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেবেন। তবে এ মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নিয়ে ইতোমধ্যে আইনি বিতর্ক সৃষ্টি হয়েছে।

এর আগে গত ১০ ডিসেম্বর আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করেন। এ বিষয়ে শুনানিকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বিদেশি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে প্রথমে বাংলাদেশ বার কাউন্সিলের অনুমতি এবং পরে ট্রাইব্যুনালের অনুমোদন প্রয়োজন। তবে এই বক্তব্যের বিরোধিতা করে মনসুরুল হক চৌধুরী আদালতে বলেন, আইন অনুযায়ী প্রথমে ট্রাইব্যুনালের অনুমতি নিতে হবে, এরপর বার কাউন্সিলের অনুমোদন প্রয়োজন।

উভয় পক্ষের বক্তব্য শুনে ট্রাইব্যুনাল এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য বিষয়টি মুলতবি রাখেন এবং একই সঙ্গে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন।

এর আগে গত ৪ ডিসেম্বর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন, যা ট্রাইব্যুনাল-১ আমলে নেয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সালমান এফ রহমান ও আনিসুল হকের মধ্যে একাধিক ফোনালাপ হয়। ওই কথোপকথনে কারফিউ চলাকালে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ মতো বক্তব্য উঠে আসে। রাষ্ট্রপক্ষের দাবি, এসব বক্তব্যের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়, যার ফলে প্রাণহানির ঘটনা ঘটে। প্রসিকিউশনের মতে, অভিযুক্তদের বক্তব্য এসব হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে উসকানির ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট দেশত্যাগের চেষ্টাকালে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়। এরপর থেকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ একাধিক মামলায় তারা কারাগারে রয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বাস্থ্য খাতে স্বস্তির বার্তা, দ্রুত কাটবে হাসপাতালের সংকট: স্বাস্থ্যমন্ত্রী

» ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহিদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান

» রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন

» বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

» কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক

» অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ

» মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

» আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

» সাংবাদিক হাফিজুর রহমান এর মিথ্যা মামলা প্রত্যাহার,  মুক্তি’র দাবিতে  নারায়ণগঞ্জে মানববন্ধন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় কারফিউ জারি করে দমন-পীড়ন ও হত্যাকাণ্ডে উসকানির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে প্রথমে রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করবে। পরে আসামিপক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেবেন। তবে এ মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নিয়ে ইতোমধ্যে আইনি বিতর্ক সৃষ্টি হয়েছে।

এর আগে গত ১০ ডিসেম্বর আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করেন। এ বিষয়ে শুনানিকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বিদেশি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে প্রথমে বাংলাদেশ বার কাউন্সিলের অনুমতি এবং পরে ট্রাইব্যুনালের অনুমোদন প্রয়োজন। তবে এই বক্তব্যের বিরোধিতা করে মনসুরুল হক চৌধুরী আদালতে বলেন, আইন অনুযায়ী প্রথমে ট্রাইব্যুনালের অনুমতি নিতে হবে, এরপর বার কাউন্সিলের অনুমোদন প্রয়োজন।

উভয় পক্ষের বক্তব্য শুনে ট্রাইব্যুনাল এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য বিষয়টি মুলতবি রাখেন এবং একই সঙ্গে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন।

এর আগে গত ৪ ডিসেম্বর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন, যা ট্রাইব্যুনাল-১ আমলে নেয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সালমান এফ রহমান ও আনিসুল হকের মধ্যে একাধিক ফোনালাপ হয়। ওই কথোপকথনে কারফিউ চলাকালে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ মতো বক্তব্য উঠে আসে। রাষ্ট্রপক্ষের দাবি, এসব বক্তব্যের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়, যার ফলে প্রাণহানির ঘটনা ঘটে। প্রসিকিউশনের মতে, অভিযুক্তদের বক্তব্য এসব হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে উসকানির ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট দেশত্যাগের চেষ্টাকালে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়। এরপর থেকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ একাধিক মামলায় তারা কারাগারে রয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com