কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

[ঢাকা, ১৩ ডিসেম্বর২০২৫] কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ বছরের প্রতিযোগিতায় কমনওয়েলথের ৫৪টি দেশের মোট ৫৩,৪৩৪ শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণের নতুন মাইলফলক। বিশ্বের সবচেয়ে পুরানো ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অসাধারণ এ সাফল্য উদযাপন করেছে স্কুলটি।

প্রতিযোগিতায় গ্রেড-৯ -এর শিক্ষার্থী আনা তাসনুভা, গ্রেড-১০ -এর আরিশা আহমেদ রায়না এবং গ্রেড-১১ -এর মো: ফারজান আলি লেখার ক্ষেত্রে অনন্য প্রতিভার জন্য স্বর্ণ পদক জিতে নেয়। অন্যদিকে, রৌপ্য পদক অর্জন করেছে গ্রেড ৬ -এর উমাইযা শামস ও গ্রেড ৯ -এর কাজী আফসান রওনাক আনান। আর ব্রোঞ্জ পদক জিতে নেয় গ্রেড ৭-এর শিক্ষার্থী আনজার সাইফান এবং মো: ফাইজান আলি।

শিক্ষার্থীদের এই সাফল্য যেমন তাদের কঠোর পরিশ্রমের ফল, তেমনি স্কুলের অঙ্গীকারেরও প্রমাণ। শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে, ভাবনার প্রকাশে ও নেতৃত্বদানে সক্ষম করে তুলতে নিবেদিতভাবে কাজ করছে স্কুল কর্তৃপক্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স

» নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনা

» রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৬৫ মামলা

» বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেপ্তার

» পেলে-মেসিকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস

» জুলাই ব্যক্তিগত বা রাজনৈতিক গোষ্ঠীর নয়, জাতির অর্জন: শেখ রবিউল

» ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট

» স্থানীয় নির্বাচনে এমপিও শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

» সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই বিএনপির সরোয়ারের: আইনজীবী

» ‘জোর যার মুলুক তার’ নীতিতে চলছে সবকিছু: সেলিম উদ্দিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

[ঢাকা, ১৩ ডিসেম্বর২০২৫] কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ বছরের প্রতিযোগিতায় কমনওয়েলথের ৫৪টি দেশের মোট ৫৩,৪৩৪ শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণের নতুন মাইলফলক। বিশ্বের সবচেয়ে পুরানো ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অসাধারণ এ সাফল্য উদযাপন করেছে স্কুলটি।

প্রতিযোগিতায় গ্রেড-৯ -এর শিক্ষার্থী আনা তাসনুভা, গ্রেড-১০ -এর আরিশা আহমেদ রায়না এবং গ্রেড-১১ -এর মো: ফারজান আলি লেখার ক্ষেত্রে অনন্য প্রতিভার জন্য স্বর্ণ পদক জিতে নেয়। অন্যদিকে, রৌপ্য পদক অর্জন করেছে গ্রেড ৬ -এর উমাইযা শামস ও গ্রেড ৯ -এর কাজী আফসান রওনাক আনান। আর ব্রোঞ্জ পদক জিতে নেয় গ্রেড ৭-এর শিক্ষার্থী আনজার সাইফান এবং মো: ফাইজান আলি।

শিক্ষার্থীদের এই সাফল্য যেমন তাদের কঠোর পরিশ্রমের ফল, তেমনি স্কুলের অঙ্গীকারেরও প্রমাণ। শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে, ভাবনার প্রকাশে ও নেতৃত্বদানে সক্ষম করে তুলতে নিবেদিতভাবে কাজ করছে স্কুল কর্তৃপক্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com