বিওয়াইডি-এর গাড়ি ক্রয়ে ঋণ নিলে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

ঢাকা, ডিসেম্বর ১০, ২০২৫: বাংলাদেশে বিওয়াইডি-এর গাড়ি ক্রয়ে ঋণ সুবিধা গ্রহণ করলে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংক পিএলসি-এর গ্রাহকরা। বাংলাদেশে বিওয়াইডি-এর অনুমোদিত পরিবেশক সিজি রানার বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি ঢাকার তেঁজগাওয়ে বিওয়াইডি ফ্ল্যাগশিপ শো-রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি।

চুক্তি অনুযায়ী,  বিওয়াইডি-এর গাড়ি ক্রয়ে গ্রাহকরা যদি প্রাইম ব্যাংক থেকে কার লোন নেন, সেক্ষেত্রে তারা সিজি রানার থেকে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। যার মধ্যে রয়েছে- অটো ঋণ যদি ৩০-৪০ লাখ টাকা পর্যন্ত হয় তাহলে বিদ্যমান ফ্রি সার্ভিসের সঙ্গে অতিরিক্ত ১টি ফ্রি সার্ভিস এবং ঋণ ৪০-৬০ লাখ টাকা পর্যন্ত হলে গ্রাহকরা অতিরিক্ত ২টি ফ্রি সার্ভিস সেবা উপভোগ করতে পারবেন।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং বিওয়াইডি বাংলাদেশ-এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের এসইভিপি ও করপোরেট অ্যান্ড ইন্সস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের এরিয়া হেড সাজিদ রহমান এবং বিওয়াইডি বাংলাদেশ-এর ডিরেক্টর প্রণয় কুমার সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।

এই সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহক ও কর্মীদের প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানের অঙ্গীকারকে আরও সুসংহত করল, যা গ্রাহকদের সামগ্রীক ব্যাংকিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

» র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীবের দায়িত্ব গ্রহণ

» জয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

» মাত্র ৬২ বর্গমাইলের ছবির মতো এক দেশ, জানেন কোথায়?

» মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬জন আহত

» ভালো মা হতে আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন আলিয়া ভাট!

» জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি কৃষিতে বিপ্লব এনেছে: প্রতিমন্ত্রী অমিত

» এবার বাড়ল সোনার দাম

» র‍্যাব সদস্য হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার

» ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-মোদি ফোনালাপ, ছিলেন ইলেন মাস্কও

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিওয়াইডি-এর গাড়ি ক্রয়ে ঋণ নিলে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

ঢাকা, ডিসেম্বর ১০, ২০২৫: বাংলাদেশে বিওয়াইডি-এর গাড়ি ক্রয়ে ঋণ সুবিধা গ্রহণ করলে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংক পিএলসি-এর গ্রাহকরা। বাংলাদেশে বিওয়াইডি-এর অনুমোদিত পরিবেশক সিজি রানার বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি ঢাকার তেঁজগাওয়ে বিওয়াইডি ফ্ল্যাগশিপ শো-রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি।

চুক্তি অনুযায়ী,  বিওয়াইডি-এর গাড়ি ক্রয়ে গ্রাহকরা যদি প্রাইম ব্যাংক থেকে কার লোন নেন, সেক্ষেত্রে তারা সিজি রানার থেকে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। যার মধ্যে রয়েছে- অটো ঋণ যদি ৩০-৪০ লাখ টাকা পর্যন্ত হয় তাহলে বিদ্যমান ফ্রি সার্ভিসের সঙ্গে অতিরিক্ত ১টি ফ্রি সার্ভিস এবং ঋণ ৪০-৬০ লাখ টাকা পর্যন্ত হলে গ্রাহকরা অতিরিক্ত ২টি ফ্রি সার্ভিস সেবা উপভোগ করতে পারবেন।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং বিওয়াইডি বাংলাদেশ-এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের এসইভিপি ও করপোরেট অ্যান্ড ইন্সস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের এরিয়া হেড সাজিদ রহমান এবং বিওয়াইডি বাংলাদেশ-এর ডিরেক্টর প্রণয় কুমার সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।

এই সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহক ও কর্মীদের প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানের অঙ্গীকারকে আরও সুসংহত করল, যা গ্রাহকদের সামগ্রীক ব্যাংকিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com