ক্যাচ মিসের মহড়ায় হারলো বাংলাদেশ

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ক্যাচ মিসের মহড়ায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের কাছে ছয় উইকেটে হেরেছে বাংলাদেশ। এই জয়ের ফলে সিরিজে সমতায় ফিরলো সফরকারীরা।

বুধবার (১০ নভেম্বর) কক্সবাজারে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ১৮ বলে ২২ রানের উদ্বোধনী জুটি দিয়ে ম্যাচ শুরু করে বাংলাদেশ।ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা ২১ বলে ২০ রান করে আউট হন।  তিনটি বাউন্ডারি আসে তার ব্যাট থেকে।

আরেক ওপেনার সাদিয়া নুসরাত আউট হন ১৪ বলে ১২ রান করে। তবে অধিনায়ক সাদিয়া ইসলাম আজ ব্যর্থ হয়েছেন। ১০ বলে মাত্র ৬ রান করেই বিদায় নেন তিনি। তারপর ভালো জুটি গড়েন অচেনা জান্নাত সূচনা ও মায়মুনা নাহার।

তাদের জুটি থেকে আসে ৪২ বলে ৪৮ রান। ৩৫ রান করে সাজঘরে ফিরে যান সূচনা। তিনি খেলেন ৩৪টি বল। চারটি চার আসে তার ব্যাট থেকে। মায়মুনার ব্যাট থেকে আসে ৩৩ বলে ২৪ রান।

নির্ধারিত ২০ ওভারে সাতটি উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। পাকিস্তানের পক্ষে দুইটি করে উইকেট নেন রোজিনা আকরাম ও মেমুনা খালিদ।

জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। ১৭ বলে ৩৩ রান আসে উদ্বোধনী জুটিতে। কোমাল খানকে বোল্ড করে এই জুটি ভাঙেন হাবিবা ইসলাম পিংকি। পরে রাভাইল ফারহানকে বোল্ড করেন জারিন তাসনিম লাবণ্য। তিনি ১১ বলে ৪ রান করেন। নিজের পরের ওভারেই টানা দুই বলে আরও দুইটি উইকেট নেন লাবণ্য। আউট হন জুফিশান আয়াজ ও আরিশা আনসারি।

তারপরে জুটি পান ইমান নাসির ও ফাইজা ফাইয়াজ। বারবার জীবন পান তারা। ১৬তম ওভারে টানা দুই বলে দুইটি ক্যাচ মিস করে বাংলাদেশ। জীবন পান ইমান ও ফাইজা। ১৭তম ওভারেও ফাইজার সহজ ক্যাচ মিস করে বাংলাদেশ। এতে ম্যাচ থেকে ছিটকে পড়েন  সাদিয়ারা। একাধিকবার জীবন পাওয়ার সুযোগ দারুণভাবে কাজে লাগান ইমান ও ফাইজা। শেষ পর্যন্ত ১৮.১ বলে ম্যাচ জিতে যায় পাকিস্তান। শেষ ম্যাচটি এখন অলিখিত ফাইনালে রুপ নিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বাসের চাপায় অটোরিকশা দুমড়েমুচড়ে, মূহুর্তেই ঝরল ৫ প্রাণ

» দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে খলিলুর রহমান ও আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক

» যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী

» সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

» নাহিদ ইসলামের মধ্যে আমার যৌবনের নিজেকে দেখি: স্বরাষ্ট্রমন্ত্রী

» Dhaka North is ready: আসিফ মাহমুদের চার শব্দের স্ট্যাটাস

» ফ্যাসিবাদ ফেরার সুযোগ নেই, সংস্কার বাস্তবায়ন করতে হবে: জামায়াত নেতা জুবায়ের

» সফর সংক্ষিপ্ত নিয়ে জামায়াত আমির বললেন, ‘একান্ত প্রয়োজনে মালয়েশিয়া সফর স্থগিত’

» আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক

» রাজনৈতিক কারণে ঢাকাকে দুই ভাগ করা হয়: আব্দুস সালাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ক্যাচ মিসের মহড়ায় হারলো বাংলাদেশ

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ক্যাচ মিসের মহড়ায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের কাছে ছয় উইকেটে হেরেছে বাংলাদেশ। এই জয়ের ফলে সিরিজে সমতায় ফিরলো সফরকারীরা।

বুধবার (১০ নভেম্বর) কক্সবাজারে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ১৮ বলে ২২ রানের উদ্বোধনী জুটি দিয়ে ম্যাচ শুরু করে বাংলাদেশ।ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা ২১ বলে ২০ রান করে আউট হন।  তিনটি বাউন্ডারি আসে তার ব্যাট থেকে।

আরেক ওপেনার সাদিয়া নুসরাত আউট হন ১৪ বলে ১২ রান করে। তবে অধিনায়ক সাদিয়া ইসলাম আজ ব্যর্থ হয়েছেন। ১০ বলে মাত্র ৬ রান করেই বিদায় নেন তিনি। তারপর ভালো জুটি গড়েন অচেনা জান্নাত সূচনা ও মায়মুনা নাহার।

তাদের জুটি থেকে আসে ৪২ বলে ৪৮ রান। ৩৫ রান করে সাজঘরে ফিরে যান সূচনা। তিনি খেলেন ৩৪টি বল। চারটি চার আসে তার ব্যাট থেকে। মায়মুনার ব্যাট থেকে আসে ৩৩ বলে ২৪ রান।

নির্ধারিত ২০ ওভারে সাতটি উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। পাকিস্তানের পক্ষে দুইটি করে উইকেট নেন রোজিনা আকরাম ও মেমুনা খালিদ।

জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। ১৭ বলে ৩৩ রান আসে উদ্বোধনী জুটিতে। কোমাল খানকে বোল্ড করে এই জুটি ভাঙেন হাবিবা ইসলাম পিংকি। পরে রাভাইল ফারহানকে বোল্ড করেন জারিন তাসনিম লাবণ্য। তিনি ১১ বলে ৪ রান করেন। নিজের পরের ওভারেই টানা দুই বলে আরও দুইটি উইকেট নেন লাবণ্য। আউট হন জুফিশান আয়াজ ও আরিশা আনসারি।

তারপরে জুটি পান ইমান নাসির ও ফাইজা ফাইয়াজ। বারবার জীবন পান তারা। ১৬তম ওভারে টানা দুই বলে দুইটি ক্যাচ মিস করে বাংলাদেশ। জীবন পান ইমান ও ফাইজা। ১৭তম ওভারেও ফাইজার সহজ ক্যাচ মিস করে বাংলাদেশ। এতে ম্যাচ থেকে ছিটকে পড়েন  সাদিয়ারা। একাধিকবার জীবন পাওয়ার সুযোগ দারুণভাবে কাজে লাগান ইমান ও ফাইজা। শেষ পর্যন্ত ১৮.১ বলে ম্যাচ জিতে যায় পাকিস্তান। শেষ ম্যাচটি এখন অলিখিত ফাইনালে রুপ নিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com