সাত কলেজ শিক্ষার্থীদের আজ বৃহৎ বিক্ষোভ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  রাজধানীর সরকারি সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আজ বুধবার বেলা ১১টায় ঢাকা কলেজ থেকে ইডেন মহিলা কলেজ পর্যন্ত বৃহৎ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির ডাক দিয়েছে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন। মঙ্গলবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা জানায় বিষয়টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ–২০২৫’ এর খসড়া নিয়ে নানা আলোচনা হলেও এখনো চূড়ান্ত অগ্রগতি দেখা যায়নি। শিক্ষা মন্ত্রণালয় গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে মতামত গ্রহণ করে এবং পরে শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, সুশীল সমাজের সঙ্গে তিন দফা বৈঠকেও খসড়া নিয়ে আলোচনা হয়। তবু চূড়ান্ত অধ্যাদেশ না আসায় পরিচয় সংকট, একাডেমিক কার্যক্রমের অনিশ্চয়তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে আছেন প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী।

এই অবস্থায় রাষ্ট্রপতির পক্ষ থেকে অতিসত্বর অধ্যাদেশ জারির দাবিতে আজ বৃহৎ বিক্ষোভ মিছিল করা হবে। কর্মসূচি শেষে ঢাকা কলেজের মূল ফটকে সংবাদ সম্মেলন হবে। সাত কলেজের অর্থাৎ প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সব শিক্ষার্থীকে এই কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না: মঞ্জু

» গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার: গোলাম পরওয়ার

» গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

» সরকারি ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি : স্পিকার

» অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

» দেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী

» রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

» নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

» হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ–জি রোমিং আনল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাত কলেজ শিক্ষার্থীদের আজ বৃহৎ বিক্ষোভ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  রাজধানীর সরকারি সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আজ বুধবার বেলা ১১টায় ঢাকা কলেজ থেকে ইডেন মহিলা কলেজ পর্যন্ত বৃহৎ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির ডাক দিয়েছে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন। মঙ্গলবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা জানায় বিষয়টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ–২০২৫’ এর খসড়া নিয়ে নানা আলোচনা হলেও এখনো চূড়ান্ত অগ্রগতি দেখা যায়নি। শিক্ষা মন্ত্রণালয় গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে মতামত গ্রহণ করে এবং পরে শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, সুশীল সমাজের সঙ্গে তিন দফা বৈঠকেও খসড়া নিয়ে আলোচনা হয়। তবু চূড়ান্ত অধ্যাদেশ না আসায় পরিচয় সংকট, একাডেমিক কার্যক্রমের অনিশ্চয়তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে আছেন প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী।

এই অবস্থায় রাষ্ট্রপতির পক্ষ থেকে অতিসত্বর অধ্যাদেশ জারির দাবিতে আজ বৃহৎ বিক্ষোভ মিছিল করা হবে। কর্মসূচি শেষে ঢাকা কলেজের মূল ফটকে সংবাদ সম্মেলন হবে। সাত কলেজের অর্থাৎ প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সব শিক্ষার্থীকে এই কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com