ড্রেজার পাহারায় থাকা যুবককে গুলি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালির পাথর এলাকায় ড্রেজার পাহারায় থাকা এক যুবককে গুলি করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।

সোমবার  দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবক রাজু বেপারি (২৫) ধলেশ্বরী নদীতে বিএনপি অফিসের পেছনে থাকা একটি ড্রেজারে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ ৫ থেকে ৬ জন অপরিচিত ব্যক্তি ছোট ইঞ্জিনচালিত নৌকায় এসে ড্রেজারের ব্যাটারি নিতে চাইলে রাজু আপত্তি করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে বন্দুক দিয়ে গুলি চালায়। গুলির স্প্লিন্টার রাজুর মুখ, ডান হাত এবং পিঠের ডান পাশে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেছেন, নৌ-পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং থানা পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান জানিয়েছেন, আহত রাজু বর্তমানে আশঙ্কামুক্ত এবং বিষয়টি আইন অনুযায়ী প্রক্রিয়াধীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইরানে দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা

» বুধবার সকাল থেকে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে : ইসি সানাউল্লাহ

» গৃহকর্মী নির্যাতন বিমানের সাবেক এমডি সাফিকুরসহ চারজন রিমান্ডে

» ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব

» সারাদেশে ৬ দিন ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা

» বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

» ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান: প্রধান উপদেষ্টা

» বাংলালিংকের নতুন প্রিপেইড অফার ‘ফ্যামিলি প্যাক’ সুবিধা চালু

» ডিজিটাল স্বাস্থ্যসেবা সহজ করতে প্রাইম ব্যাংক-লাইফপ্লাস-এর চুক্তি স্বাক্ষর 

» তথ্যপ্রযুক্তিতে অবদান: ব্রিটিশ পার্লামেন্টে সম্মাননা পেলেন মোস্তাফা ইসলাম ডিউক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ড্রেজার পাহারায় থাকা যুবককে গুলি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালির পাথর এলাকায় ড্রেজার পাহারায় থাকা এক যুবককে গুলি করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।

সোমবার  দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবক রাজু বেপারি (২৫) ধলেশ্বরী নদীতে বিএনপি অফিসের পেছনে থাকা একটি ড্রেজারে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ ৫ থেকে ৬ জন অপরিচিত ব্যক্তি ছোট ইঞ্জিনচালিত নৌকায় এসে ড্রেজারের ব্যাটারি নিতে চাইলে রাজু আপত্তি করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে বন্দুক দিয়ে গুলি চালায়। গুলির স্প্লিন্টার রাজুর মুখ, ডান হাত এবং পিঠের ডান পাশে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেছেন, নৌ-পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং থানা পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান জানিয়েছেন, আহত রাজু বর্তমানে আশঙ্কামুক্ত এবং বিষয়টি আইন অনুযায়ী প্রক্রিয়াধীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com