ভোটারদের মধ্যে ভয় ও শঙ্কা কাজ করছে : ব্যারিস্টার ফুয়াদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে জামায়াতসহ ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, দেশের মানুষ একটি ভালো নির্বাচন চায়, এটা তাদের সাংবিধানিক অধিকার। কিন্তু একটি মহল ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে ভোটদানে বিরত রাখার চেষ্টা করছে।

তিনি বলেন, ভোটারা ভয়ের ভেতরে আছে, শঙ্কায় আছে, সারা দেশের একই চিত্র। আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হলে এখন ও পরিস্থিতি পাল্টাতে পারে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে সংবাদ সম্মেলনে তিনি এসব এ কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই নির্বাচনে কী হবে সেই পরিসংখান কারো কাছে নেই। জরিপে যা বলা হচ্ছে, তা তখনই বোঝা যাবে, যখন ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

তিনি বলেন, প্রশাসন এখন ও মাঠের নিয়ন্ত্রণ নিতে পারেনি। ভোট নিয়ে নির্বাচন কমিশন ঈদের আনন্দ দেখছে কিন্তু বাস্তবে তা নেই। সারা দেশেই ভোটারদের মধ্যে ভয় আছে । কার দোকানে বসে চা খাবে কি খাবে না, তা নিয়েও ভোটারদের ভয় ও আতংক আছে। শঙ্কা এই পরিবেশ সারাদেশের চিত্র বলে দাবি করেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনি সিরিয়াস হলে ২৪ ঘন্টার মধ্যেই এই অবস্থা বদলে দেয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। আসাদুজ্জামান ফুয়াদ আরো বলেন, পুরো মাঠ প্রশাসন ভালো নির্বাচন চায় না এটা আমি মনে করিনা। তবে মাঠ পর্যায়ের টিএনও থেকে থেকে শুরু করে ডিসি পর্যন্ত ওনাদের দক্ষতার ঘাটতি রয়েছে। কারন ওনারা এতোদিন কোন ভালো নির্বাচন করেননি।

এছাড়া নির্বাচন কমিশনের যারা রয়েছেন তারাও গত বিশ বছরে কোন ভালো নির্বাচন করেননি এবং দেখেনও নি। সেই বাস্তবতায় তাদের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। এছাড়া নিজের ক্যারিয়ার নিয়েও শংকায় আছেন তারা। সবাই পদ পবদী ও ক্যারিয়া নিয়ে ভাবছে। এক দলের নেতা কর্মীদের গ্রেপ্তার করলে তারা যদি ক্ষমতায় যায়, তাহলে তারা পরবর্তী সময়ে বদলা নেবে- এই আশঙ্কা বা ভয় তাদের মধ্যে আছে। এ কারণে প্রশাসনের কাছ থেকে আমরা কাঙ্খিত একশন আমরা দেখতে পারছি না। সংবাদ সম্মেলনে বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দীন বাবর, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এজেন্ট আব্দুর রহমান অলিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

» ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা গ্রেফতার

» আজ সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» চুমু কাণ্ডে কাজল ‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

» রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

» বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জন আটক

» রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

» ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

» শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভোটারদের মধ্যে ভয় ও শঙ্কা কাজ করছে : ব্যারিস্টার ফুয়াদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে জামায়াতসহ ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, দেশের মানুষ একটি ভালো নির্বাচন চায়, এটা তাদের সাংবিধানিক অধিকার। কিন্তু একটি মহল ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে ভোটদানে বিরত রাখার চেষ্টা করছে।

তিনি বলেন, ভোটারা ভয়ের ভেতরে আছে, শঙ্কায় আছে, সারা দেশের একই চিত্র। আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হলে এখন ও পরিস্থিতি পাল্টাতে পারে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে সংবাদ সম্মেলনে তিনি এসব এ কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই নির্বাচনে কী হবে সেই পরিসংখান কারো কাছে নেই। জরিপে যা বলা হচ্ছে, তা তখনই বোঝা যাবে, যখন ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

তিনি বলেন, প্রশাসন এখন ও মাঠের নিয়ন্ত্রণ নিতে পারেনি। ভোট নিয়ে নির্বাচন কমিশন ঈদের আনন্দ দেখছে কিন্তু বাস্তবে তা নেই। সারা দেশেই ভোটারদের মধ্যে ভয় আছে । কার দোকানে বসে চা খাবে কি খাবে না, তা নিয়েও ভোটারদের ভয় ও আতংক আছে। শঙ্কা এই পরিবেশ সারাদেশের চিত্র বলে দাবি করেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনি সিরিয়াস হলে ২৪ ঘন্টার মধ্যেই এই অবস্থা বদলে দেয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। আসাদুজ্জামান ফুয়াদ আরো বলেন, পুরো মাঠ প্রশাসন ভালো নির্বাচন চায় না এটা আমি মনে করিনা। তবে মাঠ পর্যায়ের টিএনও থেকে থেকে শুরু করে ডিসি পর্যন্ত ওনাদের দক্ষতার ঘাটতি রয়েছে। কারন ওনারা এতোদিন কোন ভালো নির্বাচন করেননি।

এছাড়া নির্বাচন কমিশনের যারা রয়েছেন তারাও গত বিশ বছরে কোন ভালো নির্বাচন করেননি এবং দেখেনও নি। সেই বাস্তবতায় তাদের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। এছাড়া নিজের ক্যারিয়ার নিয়েও শংকায় আছেন তারা। সবাই পদ পবদী ও ক্যারিয়া নিয়ে ভাবছে। এক দলের নেতা কর্মীদের গ্রেপ্তার করলে তারা যদি ক্ষমতায় যায়, তাহলে তারা পরবর্তী সময়ে বদলা নেবে- এই আশঙ্কা বা ভয় তাদের মধ্যে আছে। এ কারণে প্রশাসনের কাছ থেকে আমরা কাঙ্খিত একশন আমরা দেখতে পারছি না। সংবাদ সম্মেলনে বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দীন বাবর, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এজেন্ট আব্দুর রহমান অলিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com