সারাদেশে ৬ দিন ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ছয় দিন সারা দেশে বেবিচকের অনুমতি ছাড়া সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের কর্মকর্তা মুহাম্মাদ কাউছার মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এ ছাড়া, সরকারি বা বেসরকারি ব্যক্তি ও সংস্থা কর্তৃক পরিচালিত গবেষণা, জরিপ, কৃষিকার্য ও পরিবীক্ষণ কার্যক্রম এবং সরকারি সংস্থা কর্তৃক আয়োজিত ইভেন্ট সম্প্রচারের প্রয়োজনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বরাবর আবেদন করতে হবে। সংশ্লিষ্ট সকল এজেন্সির ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে উড্ডয়নের বিশেষ অনুমতি প্রদান করা হবে।

তিনি আরও জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ব্যক্তি ড্রোন উড্ডয়ন করলে তা ‘বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭’-এর ২৪ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথের প্রস্তুতি

» রমজান উপলক্ষে টিসিবির নিত্যপণ্য বিক্রি শুরু আজ

» জামায়াতের বিক্ষোভ বাতিল

» সকালে ‘না’ বলার পর দুপুরে শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা

» গ্রেপ্তার হতে পারেন আমিশা প্যাটেল

» সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন কানাডার যুবরাজ

» মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

» রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ

» মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন আমিনুল হক

» দায়িত্ব শেষে অবশ্যই দেশে থাকতে চাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সারাদেশে ৬ দিন ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ছয় দিন সারা দেশে বেবিচকের অনুমতি ছাড়া সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের কর্মকর্তা মুহাম্মাদ কাউছার মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এ ছাড়া, সরকারি বা বেসরকারি ব্যক্তি ও সংস্থা কর্তৃক পরিচালিত গবেষণা, জরিপ, কৃষিকার্য ও পরিবীক্ষণ কার্যক্রম এবং সরকারি সংস্থা কর্তৃক আয়োজিত ইভেন্ট সম্প্রচারের প্রয়োজনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বরাবর আবেদন করতে হবে। সংশ্লিষ্ট সকল এজেন্সির ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে উড্ডয়নের বিশেষ অনুমতি প্রদান করা হবে।

তিনি আরও জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ব্যক্তি ড্রোন উড্ডয়ন করলে তা ‘বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭’-এর ২৪ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com