বিজয় দিবস উপলক্ষ্যে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে ৬৪ দলের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আগামী ২১ ডিসেম্বর রবিবার কুয়ালালামপুরের সান সো লিন ট্রেন স্টেশনের নিকটে জালান সুংগাই বিসির ম্যাট্রিক শাটল কোর্টে (Matrik Shuttle Court) এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

‘বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’ নামের এই টুর্নামেন্টে দ্বৈত ৬৪ টি দল অংশ নিবে। টুর্নামেন্টে অংশ নিতে পারবেন মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি যে কোনো নারী পুরুষ খেলোয়াড়। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে দল নিবন্ধন করতে হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, প্রথম রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপ দল পাবেন ২ হাজার, ১২শ’, ৫শ’ রিঙ্গিত নগদ অর্থ, ট্রফি ও সার্টিফিকেট।

রবিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের জালান ইপুতে মোনাল রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোবিন ভূইয়া এসব তথ্য জানান। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মোস্তফা ইমরান রাজুর পরিচালনায় সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলী আসগর মিলন, হাফিজুর রহমান লিমন ও জহিরুল ইসলাম হিরন। এসময় আরো উপস্থিত ছিলেন মো: মিজান, শাহজাহান আলম, শেখ আরিফুজ্জামান, শেখ শাকিল, বাপ্পি কুমার দাস ও মো: ইকবাল হোসেন।

বক্তব্যে সাধারণ সম্পাদক আলী আসগর মিলন বলেন, প্রবাসে বাংলাদেশের মহান বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্য প্রবাসীদের নিয়ে আমাদের এই টুর্নামেন্ট আয়োজন। আমরা প্রত্যাশা করি, প্রবাসী ব্যাডমিন্টন খেলোয়াড়দের অংশগ্রহণে একটি জমজমাট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা ২১ ডিসেম্বর রবিবার ছুটির দিনে মাঠে উপস্থিত থেকে ব্যাডমিন্টন খেলা উপভোগ করতে পারবেন। মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট প্রবাসীদের মিলনমেলায় পরিণত হবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার উপস্থিতি প্রবাসীদের বাড়তি আনন্দ দিবে।

বিডি-প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, মাঠে থাকবে এসআরবি

» ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮৫ কেন্দ্রে কড়া নিরাপত্তায় সরঞ্জাম বিতরণ

» চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকে ক্ষুব্ধ হন : সড়কমন্ত্রী

» হেরে গেলে ফলাফল মানবেন তো ট্রাম্প?

» বিনিয়োগকারীদের আস্থা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য : টোকিওতে প্রধানমন্ত্রী

» সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার সাময়িক বন্ধ

» সিডনিতে সাংবাদিকদের মিলনমেলা : এবিজেএ’র সভাপতি মতিন ও সম্পাদক ফয়সাল

» এসএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণের সময় জানাল ঢাকা বোর্ড, কোন জেলায় কবে

» বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী

» ফুটপাত ও সড়ক জঞ্জালমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিজয় দিবস উপলক্ষ্যে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে ৬৪ দলের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আগামী ২১ ডিসেম্বর রবিবার কুয়ালালামপুরের সান সো লিন ট্রেন স্টেশনের নিকটে জালান সুংগাই বিসির ম্যাট্রিক শাটল কোর্টে (Matrik Shuttle Court) এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

‘বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’ নামের এই টুর্নামেন্টে দ্বৈত ৬৪ টি দল অংশ নিবে। টুর্নামেন্টে অংশ নিতে পারবেন মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি যে কোনো নারী পুরুষ খেলোয়াড়। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে দল নিবন্ধন করতে হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, প্রথম রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপ দল পাবেন ২ হাজার, ১২শ’, ৫শ’ রিঙ্গিত নগদ অর্থ, ট্রফি ও সার্টিফিকেট।

রবিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের জালান ইপুতে মোনাল রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোবিন ভূইয়া এসব তথ্য জানান। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মোস্তফা ইমরান রাজুর পরিচালনায় সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলী আসগর মিলন, হাফিজুর রহমান লিমন ও জহিরুল ইসলাম হিরন। এসময় আরো উপস্থিত ছিলেন মো: মিজান, শাহজাহান আলম, শেখ আরিফুজ্জামান, শেখ শাকিল, বাপ্পি কুমার দাস ও মো: ইকবাল হোসেন।

বক্তব্যে সাধারণ সম্পাদক আলী আসগর মিলন বলেন, প্রবাসে বাংলাদেশের মহান বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্য প্রবাসীদের নিয়ে আমাদের এই টুর্নামেন্ট আয়োজন। আমরা প্রত্যাশা করি, প্রবাসী ব্যাডমিন্টন খেলোয়াড়দের অংশগ্রহণে একটি জমজমাট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা ২১ ডিসেম্বর রবিবার ছুটির দিনে মাঠে উপস্থিত থেকে ব্যাডমিন্টন খেলা উপভোগ করতে পারবেন। মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট প্রবাসীদের মিলনমেলায় পরিণত হবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার উপস্থিতি প্রবাসীদের বাড়তি আনন্দ দিবে।

বিডি-প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com