হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন মামুনুল হক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

শনিবার (২৯ নভেম্বর) ফজর নামাজের পর সকাল ৭টায় হাসপাতালে যান তিনি। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ জানান, হাসপাতালে পৌঁছে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

এ সময় বেগম জিয়ার নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা জানান, গতকালের তুলনায় আজ তিনি কিছুটা কথা বলতে পারছেন, যা স্বস্তিদায়ক ও আশাব্যঞ্জক। খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থার এখনও উন্নত চিকিৎসা প্রয়োজন এবং তিনি সংকটাপন্ন পর্যায়ে আছেন।

মাওলানা মামুনুল হক সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করে দোয়া করেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে মস্কোর সমর্থন চায় ঢাকা

» তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান

» স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: নাহিদ ইসলাম

» সংস্কার পরিষদ গঠনে সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে যেতে বাধ্য হবো: জামায়াত আমির

» জামায়াতকে খালেদা জিয়ার অবদান স্মরণ করতে বললেন মনিরুল হক

» বাবার আদর্শ অনুসরণ করে ইনসাফ প্রতিষ্ঠায় আজীবন কাজ করব: সংসদে মাসুদ সাঈদী

» নির্বাচন, গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

» নয়নতারার পর সালমানের নায়িকা হয়ে আসছেন সামান্থা

» বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন, কাল থেকে প্রচারণা শুরু

» লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন মামুনুল হক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

শনিবার (২৯ নভেম্বর) ফজর নামাজের পর সকাল ৭টায় হাসপাতালে যান তিনি। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ জানান, হাসপাতালে পৌঁছে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

এ সময় বেগম জিয়ার নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা জানান, গতকালের তুলনায় আজ তিনি কিছুটা কথা বলতে পারছেন, যা স্বস্তিদায়ক ও আশাব্যঞ্জক। খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থার এখনও উন্নত চিকিৎসা প্রয়োজন এবং তিনি সংকটাপন্ন পর্যায়ে আছেন।

মাওলানা মামুনুল হক সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করে দোয়া করেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com