ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ/পিজি) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
আজ শুক্রবার হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ ভূমিমন্ত্রীর পাশে কিছু সময় অবস্থান করেন এবং তার সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মির্জা আব্বাস হাসপাতালে গিয়ে জ্যেষ্ঠ এ রাজনৈতিক নেতার শয্যাপাশে কিছু সময় কাটান। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসা ও শারীরিক অগ্রগতির বিশদ বিবরণ নেন। পাশাপাশি মিজানুর রহমান মিনুর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।








