দুর্ধর্ষ ডাকাত বাহিনীর দুই সহযোগী অস্ত্র-গুলিসহ আটক,

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, তিন রাউন্ড তাজা গুলি এবং চার রাউন্ড ফাঁকা গুলি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- মোংলার বাসিন্দা ফারুক বেপারী (৩০) ও ইমদাদুল বেপারী (২৭)। আড সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—করিম শরীফ বাহিনীর সদস্যরা মোংলার সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ভাইজোড়া খাল এলাকায় অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৬টায় কোস্ট গার্ডের একটি টিম সেখানে অভিযান চালায়। অভিযান চলাকালে দু’জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে তারা ডাকাতি কর্মকাণ্ডে সহযোগিতা করছে এবং অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করছে। আটক দুইজনকে এবং জব্দ করা অস্ত্র-গুলিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন: আলতাফ হোসেন চৌধুরী

» রবিবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» মানবতাবিরোধী অপরাধ : হাবিবসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে রায় আগামীকাল

» এই বাজেট ফ্যাসিস্ট সরকারের লোকদের দিয়ে তৈরি, জুলাইয়ের বাজেট নয়: সংসদে শাজাহান চৌধুরী

» গ্যালারিতে ৩৬ লাখ দর্শক! সর্বকালের রেকর্ড গড়লো এবারের বিশ্বকাপ

» ‘সম্পর্কে প্রাক্তন-বর্তমানের ভেদাভেদ থাকে না’, জয়া আহসানের বার্তা

» দেশীয় তৈরি শটগান ও পাঁচ রাউন্ড কার্তুজসহ দুই যুবক গ্রেফতার

» ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

» তাজিয়া মিছিল শেষে যুবককে হত্যার ঘটনায় অভিযোগে চারজন গ্রেপ্তার

» দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুর্ধর্ষ ডাকাত বাহিনীর দুই সহযোগী অস্ত্র-গুলিসহ আটক,

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, তিন রাউন্ড তাজা গুলি এবং চার রাউন্ড ফাঁকা গুলি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- মোংলার বাসিন্দা ফারুক বেপারী (৩০) ও ইমদাদুল বেপারী (২৭)। আড সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—করিম শরীফ বাহিনীর সদস্যরা মোংলার সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ভাইজোড়া খাল এলাকায় অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৬টায় কোস্ট গার্ডের একটি টিম সেখানে অভিযান চালায়। অভিযান চলাকালে দু’জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে তারা ডাকাতি কর্মকাণ্ডে সহযোগিতা করছে এবং অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করছে। আটক দুইজনকে এবং জব্দ করা অস্ত্র-গুলিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com