খুনি হাসিনা আমাকে বিনা দোষে ফাঁসিতে ঝুলিয়ে মারতে চেয়েছিল: এটিএম আজহার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে জনসমর্থন বাড়াতে গণসংযোগ জোরদার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাহী পরিষদ সদস্য ও এমপি প্রার্থী এটিএম আজারুল ইসলাম।

নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতায় তিনি রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের তারাগঞ্জ বাজারে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) কর্তৃক আয়োজিত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় এটিএম আজাহারুল ইসলাম বলেন, জনগণের ওপর অত্যাচার, নির্যাতন ও জুলুম চালিয়ে কোনো সরকারই বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। এর উদাহরণ হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার।

খুনি হাসিনার নির্দেশে জুলাই বিপ্লবে আমার ছোট-ছোট ভাইদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমাকে বিনা দোষে ফাঁসিতে ঝুলিয়েও মারতে চেয়েছিল সেই খুনি হাসিনা। কিন্তু আল্লাহর রহমতে ফাঁসির মঞ্চ থেকে আজ আপনাদের সামনে এই সমাবেশের মঞ্চে হাজির হয়েছি। এই সম্মান একমাত্র আল্লাহপাকই দিয়েছেন আমাকে।

এটিএম আজহারুল ইসলাম বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি হাসিনা বর্তমানে ভারতে বসে আবারও বাংলাদেশে অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। দেশের স্বার্থে সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে।

দুর্নীতি-মুক্ত সমাজ গড়াই আমাদের লক্ষে জনগণের কল্যাণে জামায়াতের নীতিগত অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমাদের দল সবসময় জনগণের কল্যাণে কাজ করে এসেছে। দুর্নীতি, লুটপাট ও স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আপসহীন। ক্ষমতায় এলে দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত মানুষের অধিকার পুনরুদ্ধার করা হবে।

তিনি আরো বলেন, জনগণের করের টাকা জনগণের কল্যাণেই ব্যয় করা হবে। উন্নয়ন হবে সমানভাবে। কোনো শ্রেণি বা এলাকার প্রতি বৈষম্য থাকবে না।

এ সময় বক্তব্য রাখেন তারাগঞ্জ বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম , মো: নাজিমুদ্দিন, রংপুর সুরা সদস্য আব্দুল হান্নান, উপজেলা জামাতের আমির এস এম আলমগীরসহ ইউনিয়ন ও উপজেলা জামায়াতের ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

» পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

» প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা, দ্বিতীয় স্ত্রীসহ স্বামী গ্রেপ্তার

» জাবি শিক্ষার্থী রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার

» লাই হত্যাযজ্ঞ ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

» দেশের রাজনীতিতে আ. লীগের উপস্থিতি অনিবার্য ও অপরিহার্য : রনি

» এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

» রাশেদ যদি দলে ফিরতে চায়, আমরা ওয়েলকাম করব: নুর

» সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

» কানাডায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল কদর পালিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খুনি হাসিনা আমাকে বিনা দোষে ফাঁসিতে ঝুলিয়ে মারতে চেয়েছিল: এটিএম আজহার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে জনসমর্থন বাড়াতে গণসংযোগ জোরদার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাহী পরিষদ সদস্য ও এমপি প্রার্থী এটিএম আজারুল ইসলাম।

নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতায় তিনি রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের তারাগঞ্জ বাজারে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) কর্তৃক আয়োজিত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় এটিএম আজাহারুল ইসলাম বলেন, জনগণের ওপর অত্যাচার, নির্যাতন ও জুলুম চালিয়ে কোনো সরকারই বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। এর উদাহরণ হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার।

খুনি হাসিনার নির্দেশে জুলাই বিপ্লবে আমার ছোট-ছোট ভাইদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমাকে বিনা দোষে ফাঁসিতে ঝুলিয়েও মারতে চেয়েছিল সেই খুনি হাসিনা। কিন্তু আল্লাহর রহমতে ফাঁসির মঞ্চ থেকে আজ আপনাদের সামনে এই সমাবেশের মঞ্চে হাজির হয়েছি। এই সম্মান একমাত্র আল্লাহপাকই দিয়েছেন আমাকে।

এটিএম আজহারুল ইসলাম বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি হাসিনা বর্তমানে ভারতে বসে আবারও বাংলাদেশে অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। দেশের স্বার্থে সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে।

দুর্নীতি-মুক্ত সমাজ গড়াই আমাদের লক্ষে জনগণের কল্যাণে জামায়াতের নীতিগত অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমাদের দল সবসময় জনগণের কল্যাণে কাজ করে এসেছে। দুর্নীতি, লুটপাট ও স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আপসহীন। ক্ষমতায় এলে দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত মানুষের অধিকার পুনরুদ্ধার করা হবে।

তিনি আরো বলেন, জনগণের করের টাকা জনগণের কল্যাণেই ব্যয় করা হবে। উন্নয়ন হবে সমানভাবে। কোনো শ্রেণি বা এলাকার প্রতি বৈষম্য থাকবে না।

এ সময় বক্তব্য রাখেন তারাগঞ্জ বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম , মো: নাজিমুদ্দিন, রংপুর সুরা সদস্য আব্দুল হান্নান, উপজেলা জামাতের আমির এস এম আলমগীরসহ ইউনিয়ন ও উপজেলা জামায়াতের ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com