জাবি শিক্ষার্থী রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমীন জাহান খাদিজার (২৫) রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আজ দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার এ তথ্য নিশ্চিত করে।

নিহত শারমীন জাহান খাদিজা (২৫) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয় গ্রামের শাহজাহান মোল্লার মেয়ে।

গ্রেপ্তারকৃত ফাহিম আল হাসান (২২) কুমিল্লার মুরাদনগর উপজেলার খুইরুল গ্রামের মো. হানিফ সরকারের ছেলে এবং ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার  বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে পাঁচ দিনের রিমার চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

উল্লেখ্য, রোববার (১৫ মার্চ) বিকেলে  সাভারের পাথালিয়া ইউনিয়নের ইসলামনগর এলাকার চতুর্থ তলা ভবনের নিচ তলা থেকে ওই শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে সাভারের অ্যানা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

» পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

» প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা, দ্বিতীয় স্ত্রীসহ স্বামী গ্রেপ্তার

» জাবি শিক্ষার্থী রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার

» লাই হত্যাযজ্ঞ ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

» দেশের রাজনীতিতে আ. লীগের উপস্থিতি অনিবার্য ও অপরিহার্য : রনি

» এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

» রাশেদ যদি দলে ফিরতে চায়, আমরা ওয়েলকাম করব: নুর

» সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

» কানাডায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল কদর পালিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জাবি শিক্ষার্থী রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমীন জাহান খাদিজার (২৫) রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আজ দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার এ তথ্য নিশ্চিত করে।

নিহত শারমীন জাহান খাদিজা (২৫) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয় গ্রামের শাহজাহান মোল্লার মেয়ে।

গ্রেপ্তারকৃত ফাহিম আল হাসান (২২) কুমিল্লার মুরাদনগর উপজেলার খুইরুল গ্রামের মো. হানিফ সরকারের ছেলে এবং ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার  বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে পাঁচ দিনের রিমার চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

উল্লেখ্য, রোববার (১৫ মার্চ) বিকেলে  সাভারের পাথালিয়া ইউনিয়নের ইসলামনগর এলাকার চতুর্থ তলা ভবনের নিচ তলা থেকে ওই শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে সাভারের অ্যানা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com