সংস্কার পরিষদ গঠনে সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে যেতে বাধ্য হবো: জামায়াত আমির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে জাতীয় সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৫ মার্চ) বিকেলে জাতীয় সংসদ অধিবেশন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সংস্কার পরিষদ গঠন বিষয়ে স্পিকার সুনির্দিষ্ট নোটিশ দিতে বলেছেন। আমরা নোটিশ দেবো। সংসদের ভেতরে এটা আলোচনা করবো। সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে যেতে বাধ্য হবো। আমরা বিশ্বাস করতে চাই সরকার দাবি মেনে নেবে।

এর আগে রোববার সংসদ অধিবেশন চলাকালে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন না। রাষ্ট্রপতিও অধিবেশন ডাকতে পারেন না বলে তা করেননি। এ সময় বিরোধীদলীয় নেতাকে সংবিধান সংস্কারের বিষয়ে সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনার প্রস্তাব দেন সালাহউদ্দিন আহমদ।

রোববার বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে ত্রয়োদশ সংসদের অধিবেশন শুরু হয়। তারও আগে গত বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরে রোববার পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়েছিল।

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ত্রয়োদশ সংসদের এ অধিবেশন চলবে। প্রথম অধিবেশনের শুরুতে দেয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের শুরুতে গত বৃহস্পতিবার (১২ মার্চ) স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। ওইদিন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান স্পিকার হিসেবে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়। পাশাপাশি ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নামও একইভাবে অনুমোদিত হয়। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি

» সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» জাপান গেলেন জামায়াত আমির

» আজ শনিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» আ.লীগের ১৫ বছরে অফিসিয়াল-আন অফিসিয়াল ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

» হজযাত্রী সেজে হাজি ক্যাম্প থেকে সৌদি রিয়াল চুরি, গ্রেপ্তার ১

» আহারে ব্রো লাইফটাই স্পয়েল হয়ে গেল তোমার: আসিফ মাহমুদকে কটাক্ষ করে পোস্ট নীলার

» লুটেরাদের হাতে ব্যাংক দিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শ্রমিকরা: আখতার

» দেশে এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি: রিজভী

» গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ রাজপথেই সিদ্ধান্ত নেবে: এটিএম আজহারুল ইসলাম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সংস্কার পরিষদ গঠনে সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে যেতে বাধ্য হবো: জামায়াত আমির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে জাতীয় সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৫ মার্চ) বিকেলে জাতীয় সংসদ অধিবেশন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সংস্কার পরিষদ গঠন বিষয়ে স্পিকার সুনির্দিষ্ট নোটিশ দিতে বলেছেন। আমরা নোটিশ দেবো। সংসদের ভেতরে এটা আলোচনা করবো। সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে যেতে বাধ্য হবো। আমরা বিশ্বাস করতে চাই সরকার দাবি মেনে নেবে।

এর আগে রোববার সংসদ অধিবেশন চলাকালে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন না। রাষ্ট্রপতিও অধিবেশন ডাকতে পারেন না বলে তা করেননি। এ সময় বিরোধীদলীয় নেতাকে সংবিধান সংস্কারের বিষয়ে সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনার প্রস্তাব দেন সালাহউদ্দিন আহমদ।

রোববার বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে ত্রয়োদশ সংসদের অধিবেশন শুরু হয়। তারও আগে গত বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরে রোববার পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়েছিল।

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ত্রয়োদশ সংসদের এ অধিবেশন চলবে। প্রথম অধিবেশনের শুরুতে দেয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের শুরুতে গত বৃহস্পতিবার (১২ মার্চ) স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। ওইদিন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান স্পিকার হিসেবে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়। পাশাপাশি ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নামও একইভাবে অনুমোদিত হয়। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com