কানাডায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল কদর পালিত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্যে দিয়ে কানাডার স্থানীয় সময় রবিবার রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হয়েছে।

দেশটির স্থানীয় সময় রবিবার সন্ধ্যার পর থেকে বহু সংস্কৃতির দেশ কানাডায় বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা দেশটির বিভিন্ন মসজিদে জড় হয়ে লাইলাতুল কদরের নামাজ আদায় করে আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগি করেন।

কানাডার ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদে প্রচুরসংখ্যক ধর্মপ্রাণ মুসলমানদের সাথে প্রবাসী বাংলাদেশিরাও সমাগত হয়ে লাইলাতুল কদরের নামাজ আদায় করেন। এই সময়ে লায়লাতুল কদরের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন মুসলিম কাউন্সিল অব ক্যালগেরির সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ এবং ইমাম ইউসুফ তাহরিয়া।

রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া ও আখেরি মোনাজাতে শরিক হয়ে মহান রাব্বুল আলামীনের কাছে ক্ষমাপ্রার্থনা করেন।

উল্লেখ্য, পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা এদিন দিবাগত রাতে মসজিদসহ বাসা-বাড়িতে মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় এবাদত বন্দেগিতে মশগুল থাকেন।

সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নরসিংদীতে মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

» সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

» মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

» ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বসে আহত ৭

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

» নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

» সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

» ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

» ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

» এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কানাডায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল কদর পালিত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্যে দিয়ে কানাডার স্থানীয় সময় রবিবার রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হয়েছে।

দেশটির স্থানীয় সময় রবিবার সন্ধ্যার পর থেকে বহু সংস্কৃতির দেশ কানাডায় বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা দেশটির বিভিন্ন মসজিদে জড় হয়ে লাইলাতুল কদরের নামাজ আদায় করে আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগি করেন।

কানাডার ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদে প্রচুরসংখ্যক ধর্মপ্রাণ মুসলমানদের সাথে প্রবাসী বাংলাদেশিরাও সমাগত হয়ে লাইলাতুল কদরের নামাজ আদায় করেন। এই সময়ে লায়লাতুল কদরের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন মুসলিম কাউন্সিল অব ক্যালগেরির সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ এবং ইমাম ইউসুফ তাহরিয়া।

রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া ও আখেরি মোনাজাতে শরিক হয়ে মহান রাব্বুল আলামীনের কাছে ক্ষমাপ্রার্থনা করেন।

উল্লেখ্য, পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা এদিন দিবাগত রাতে মসজিদসহ বাসা-বাড়িতে মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় এবাদত বন্দেগিতে মশগুল থাকেন।

সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com