ভূমিকম্পে হতাহতের ঘটনায় মির্জা ফখরুলের শোক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ভূমিকম্পে দেশের বিভিন্ন জায়গায় ঘরবাড়ি ধস ও প্রাণহানী ও ক্ষয়ক্ষতিতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এ ,শোক প্রকাশ করেন। ফেসবুক পোস্টে মির্জা ‍ফখরুল বলেন, ‘প্রিয় দেশবাসী, কিছুক্ষণ আগেই একটি তীব্র ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে মর্মাহত। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের হেফাজত করুন। আশা করছি আপনারা সাবধানে আছেন, ভালো আছেন। নিরাপদে থাকুন, ভূমিকম্পের সময় সতর্কতার সাথে নিরাপদ আশ্রয়ে যান।’

ভূমিকম্পে যে সব বিষয়ে সতর্কতা অবলম্বন করা দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘ভূমিকম্পের সময় ঘরের ভিতরে থাকলে-

* ঝুঁকে পড়ুন (Drop), ঢেকে রাখুন (Cover), ধরে থাকুন (Hold On)একটি মজবুত টেবিল/ডেস্কের নিচে আশ্রয় নিন।

* জানালা, কাঁচ, দরজা, ভারী আলমারি, ফ্রিজ—এসব থেকে দূরে থাকুন।

* লিফট ব্যবহার করবেন না।

* গ্যাস ও আগুন থেকে দূরে থাকুন।

ঘরের বাইরে থাকলে-

* বিল্ডিং, গাছ, বিদ্যুতের তার, সাইনবোর্ড থেকে দূরে যান।

* খোলা জায়গায় দাঁড়িয়ে মাথা নিচু করে রাখুন।

গাড়িতে থাকলে-

* গাড়ি থামিয়ে রাস্তার পাশে দাঁড়ান, কিন্তু ব্রিজ, ওভারপাস, বিল্ডিং বা গাছের নিচে নয়।

* গাড়ির ভিতরেই থাকুন যতক্ষণ না কম্পন থামে।

কম্পন থামার পর কী করবেন-

* গ্যাস লাইন, ইলেকট্রিক লাইন, পানির লাইন চেক করুন।

* নিরাপদ পথ দিয়ে ভবন থেকে বের হন, যদি স্ট্রাকচার ড্যামেজ মনে হয়।

* লিফট এড়িয়ে সিঁড়ি ব্যবহার করুন।

* পরিবারের সবাইকে জড়ো করুন এবং আঘাত আছে কিনা দেখুন।

* আফটারশকের জন্য প্রস্তুত থাকুন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

» পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

» প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা, দ্বিতীয় স্ত্রীসহ স্বামী গ্রেপ্তার

» জাবি শিক্ষার্থী রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার

» লাই হত্যাযজ্ঞ ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

» দেশের রাজনীতিতে আ. লীগের উপস্থিতি অনিবার্য ও অপরিহার্য : রনি

» এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

» রাশেদ যদি দলে ফিরতে চায়, আমরা ওয়েলকাম করব: নুর

» সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

» কানাডায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল কদর পালিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভূমিকম্পে হতাহতের ঘটনায় মির্জা ফখরুলের শোক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ভূমিকম্পে দেশের বিভিন্ন জায়গায় ঘরবাড়ি ধস ও প্রাণহানী ও ক্ষয়ক্ষতিতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এ ,শোক প্রকাশ করেন। ফেসবুক পোস্টে মির্জা ‍ফখরুল বলেন, ‘প্রিয় দেশবাসী, কিছুক্ষণ আগেই একটি তীব্র ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে মর্মাহত। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের হেফাজত করুন। আশা করছি আপনারা সাবধানে আছেন, ভালো আছেন। নিরাপদে থাকুন, ভূমিকম্পের সময় সতর্কতার সাথে নিরাপদ আশ্রয়ে যান।’

ভূমিকম্পে যে সব বিষয়ে সতর্কতা অবলম্বন করা দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘ভূমিকম্পের সময় ঘরের ভিতরে থাকলে-

* ঝুঁকে পড়ুন (Drop), ঢেকে রাখুন (Cover), ধরে থাকুন (Hold On)একটি মজবুত টেবিল/ডেস্কের নিচে আশ্রয় নিন।

* জানালা, কাঁচ, দরজা, ভারী আলমারি, ফ্রিজ—এসব থেকে দূরে থাকুন।

* লিফট ব্যবহার করবেন না।

* গ্যাস ও আগুন থেকে দূরে থাকুন।

ঘরের বাইরে থাকলে-

* বিল্ডিং, গাছ, বিদ্যুতের তার, সাইনবোর্ড থেকে দূরে যান।

* খোলা জায়গায় দাঁড়িয়ে মাথা নিচু করে রাখুন।

গাড়িতে থাকলে-

* গাড়ি থামিয়ে রাস্তার পাশে দাঁড়ান, কিন্তু ব্রিজ, ওভারপাস, বিল্ডিং বা গাছের নিচে নয়।

* গাড়ির ভিতরেই থাকুন যতক্ষণ না কম্পন থামে।

কম্পন থামার পর কী করবেন-

* গ্যাস লাইন, ইলেকট্রিক লাইন, পানির লাইন চেক করুন।

* নিরাপদ পথ দিয়ে ভবন থেকে বের হন, যদি স্ট্রাকচার ড্যামেজ মনে হয়।

* লিফট এড়িয়ে সিঁড়ি ব্যবহার করুন।

* পরিবারের সবাইকে জড়ো করুন এবং আঘাত আছে কিনা দেখুন।

* আফটারশকের জন্য প্রস্তুত থাকুন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com